Holi Skin-Hair Care Tips: এই ভুলগুলি করবেন না, রইল হোলিতে ত্বক-চুল ঠিক রাখার গুরুত্বপূর্ণ টিপস

আসছে ফাল্গুনের সবচেয়ে বড় উৎসব হোলি। প্রেম এবং স্নেহের প্রতীক এই উত্সবটি হিন্দু ধর্মে আড়ম্বর সহকারে পালিত হয়। এদিন রং ও আবির খেলে দিনটি উদযাপন করে। হোলিতে রঙ খেলার একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে, তবে এতে উপস্থিত রাসায়নিকগুলি আমাদের চুল এবং ত্বকের জন্য খুব বিপজ্জনক হতে পারে।

Advertisement
এই ভুলগুলি করবেন না, রইল হোলিতে ত্বক-চুল ঠিক রাখার গুরুত্বপূর্ণ টিপসHoli 2022
হাইলাইটস
  • আসছে ফাল্গুনের সবচেয়ে বড় উৎসব হোলি
  • হোলিতে রং খেলার আগে কিছু বিষয় খেয়াল রাখলে অবশ্যই এই রাসায়নিকগুলি আপনার ক্ষতি করতে পারবে না
  • শরীরে যত কম রঙ প্রয়োগ করা যাবে, ততই এর ত্বক জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে

Holi Skin-Hair Care Tips: আসছে ফাল্গুনের সবচেয়ে বড় উৎসব হোলি (Holi)। প্রেম এবং স্নেহের প্রতীক এই উত্সবটি হিন্দু ধর্মে আড়ম্বর সহকারে পালিত হয়। এদিন রং ও আবির খেলে দিনটি উদযাপন করে। হোলিতে রঙ খেলার একটি ধর্মীয় তাৎপর্য রয়েছে, তবে এতে উপস্থিত রাসায়নিকগুলি আমাদের চুল (Hair) এবং ত্বকের (Skin) জন্য খুব বিপজ্জনক হতে পারে। এগুলি সহজেই আমাদের চুলের গোড়া ও ত্বকের ক্ষতি করতে পারে। হোলিতে রং খেলার আগে কিছু বিষয় খেয়াল রাখলে অবশ্যই এই রাসায়নিকগুলি আপনার ক্ষতি করতে পারবে না।

১. জামাকাপড় কীভাবে পরবেন - পুরনো জামাকাপড় থাকলে পুরো গা ঢাকা পোশাক বেছে নিন যাতে শরীরের কোনও অংশ খোলা না থাকে। শরীরে যত কম রঙ প্রয়োগ করা যাবে, ততই এর ত্বক জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হবে।

২. কোল্ড ক্রিম বা তেল ব্যবহার করুন- যদি অগত্যাই শরীরের কোনও অংশ খোলা রাখতে হয়, তাহলে যে অংশ খোলা আছে সেখানে কোল্ড ক্রিম বা তেল লাগান। রঙ তৈলাক্ত ত্বকে স্থায়ী হতে পারে না এবং পরে স্নান করার সময় সহজেই উঠে যাবে।

৩. ওয়াটারপ্রুফ সানক্রিম- যদি হোলির দিন রোদে বেরোতে চান, তাহলে ট্যানিং এড়াতে ওয়াটারপ্রুফ সানস্ক্রিম লাগাতে পারেন। সানস্ক্রিম শুধুমাত্র ত্বককে ট্যানিং থেকে বাঁচাবে তা ননয়, এর রঙ ত্বকের ভিতরের স্তরে প্রবেশ করবে না।

৪. প্রচুর জল খান- হোলি খেলার সময় জল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ৷ পর্যাপ্ত পরিমাণ জল খেলে তাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। ত্বকও শুষ্ক হয়ে যায় না। শুষ্ক ত্বকে রং খারাপ প্রভাব ফেলতে পারে। তাই জল খেতে থাকুন।

৫. শুকনো ঠোঁট- হোলি খেলার সময় ঠোঁট এবং কানের কথা সকলেই ভুলে যায়। ঠোঁটে ও কানে লিপবাম বা ভেসলিন লাগালে দুটোই নিরাপদ থাকবে এবং কোনও ক্ষতি হবে না।

Advertisement

৬. ত্বকে চুলকানি-জ্বালাপোড়া- হোলি খেলার সময় শরীরের কোনও অংশে জ্বালাপোড়া হলে সঙ্গে সঙ্গে সেই স্থানে ঠাণ্ডা জল ঢালুন। তারপরও যদি জ্বালাপোড়া বন্ধ না হয় তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৭.  চুলের ক্ষতি- অনেকেই মুখের পাশাপাশি চুলে রং ও আবির লাগান। হোলি খেলার আগে চুলে ভালো করে তেল মাখুন যাতে চুলের গোড়ার ক্ষতি করে এমন রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করা যায়। এছাড়াও, চুলে রুমাল বা হেয়ার প্রোটেকশন প্রপ্স কিনে নিন।

৮. চোখের ক্ষতি- সানগ্লাস পরে হোলি খেলা খুব নিরাপদ। হোলি খেলার সময় অনেক সময় রঙ চোখের গভীরে চলে যায়। রংয়ের রাসায়নিক পদার্থগুলি আমাদের চোখের জন্য বিপজ্জনক হতে পারে। অতএব, যদি এমন হয়, অবিলম্বে জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। এই অবস্থায় চোখ ঘষতে ভুল করবেন না।

৯. জৈব বা অরগ্যানিক রং- হোলিতে যদি সম্ভব হয়, শুধুমাত্র জৈব রং ব্যবহার করুন। রাসায়নিক রঙের মতো এই ধরনের রং আপনার ত্বক, চোখ এবং চুলের ক্ষতি করবে না। গোলাপী, হলুদ বা হালকা লাল রং ব্যবহার করুন। বেগুন, কালো বা ধূসরের মতো রং থেকে বিরত থাকুন।

১০. হাত ধোয়ার পরেই খান- হোলিতে, আবির, রং মাখা হাতেই খাওয়া শুরু করে। এর ফলে, রঙে উপস্থিত রাসায়নিক আমাদের শরীরের ভিতরে চলে যায়, যা খুব ক্ষতিকারক হতে পারে। তাই কিছু খাওয়ার আগে ভাল করে হাত ধুয়ে নিন। করোনার সঙ্কটের সময়ে এর যত্ন নেওয়া আরও জরুরি হয়ে পড়েছে।

POST A COMMENT
Advertisement