নখ থেকে হোলির রং কী করে তুলবেন?চুটিয়ে রং খেলার পর অনেকেরই নখ থেকে রং উঠতে চায় না। নখে বেশি ঘষাঘষিও করা যায় না। কিন্তু সামনে কোনও বিয়ে বাড়ি থাকলে নখে রং থাকলে তখন অসুবিধা। নেলপলিশ পরলেও সেই রং বোঝা যায়। তবে কিছু সহজ ঘরোয়া উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব। জেনে নিন সেই ৫টি কার্যকরী উপায়।
লেবুর রস
একটি পাত্রে লেবুর রস নিয়ে ১০–১৫ মিনিট নখ ডুবিয়ে রাখুন। তারপর টুথব্রাশ দিয়ে হালকা ঘষুন।
লেবু ও বেকিং সোডা
লেবুর রসে সামান্য বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে নখে লাগান, কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।
নারকেল তেল
রং ওঠানোর আগে নখে নারকেল তেল মালিশ করলে রং নরম হয়ে সহজে উঠে যায়।
অলিভ অয়েল ব্যবহার
অলিভ অয়েল কিউটিকলে লাগিয়ে রেখে পরে মুছে ফেললে রং কমে।
ময়েশ্চারাইজার লাগান
রং তোলার পর অবশ্যই ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যাতে নখ শুষ্ক না হয়।
তবে নখে যাতে রং না লাগে তার জন্য আগে থেকে নেলপলিশ পরে থাকলে নখে রং লাগলেও তা তুলে নেওয়া সহজ হয়।