Kitchen Hacks: কড়াইয়ে জমে থাকা ময়লা পরিষ্কারে নাজেহাল? রয়েছে সহজ ঘরোয়া উপায়

Kitchen Hacks In Bangla: কড়াই বা বাসনে জমে থাকা ময়লা, বাড়ির হেঁশেলে উপস্থিতি কিছু জিনিস দিয়ে, সহজেই পরিষ্কার করা সম্ভব। আসুন জানা যাক কীভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি। 

Advertisement
কড়াইয়ে জমে থাকা ময়লা পরিষ্কারে নাজেহাল? রয়েছে সহজ ঘরোয়া উপায় কড়াইয়ে জমে থাকা ময়লা পরিষ্কারের সহজ উপায়

বাড়িতে অতিথি আসবেন, কিংবা বিশেষ মানুষটির জন্যে যত্ন করে রান্না করেছেন। কিন্তু অসাবধানতাবশত তাড়াহুড়োয়, রান্না পোড়া লেগে গেল। অন্য খাবার দিয়ে না হলে সে যাত্রায় সামলে নিলেন। কিন্তু বাসনের পোড়া দাগ তো রয়ে গেল। কিংবা কাজের চাপে দীর্ঘদিন ধরে ভাল করে বাসন পরিষ্কার করা হয়নি, সেটা খেয়ালই করেননি। এখন উপায়? এক্ষেত্রে রয়েছে বেশ কয়েকটি সহজ উপায়। 

রোজকার বাসন নিয়মিত পরিষ্কার না করে জমিয়ে রাখলে, সেই ময়লা তুলতে আরও বেশি সমস্যা হয়। ফ্রাইং প্যানে রান্নার ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি বেড়ে যায়। কড়াই বা বাসনে জমে থাকা ময়লা, বাড়ির হেঁশেলে উপস্থিতি কিছু জিনিস দিয়ে, সহজেই পরিষ্কার করা সম্ভব। আসুন জানা যাক কীভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি। 

 

how to clean stained and dirty frying pan utensils homely remedies

* একটা বাটিতে অর্ধেক কাপ জল এবং অর্ধেক কাপ ভিনিগার মিশিয়ে নিন। 

* এবার কড়াই বা ফ্রাইং প্যানে সেই মিশ্রণটি ঢেলে ১০ মিনিট অপেক্ষা করুন। 

* কড়াইটি গ্যাসে বসিয়ে মিনিট দুয়েক মিশ্রণটি ফুটিয়ে নিন। 

 

how to clean stained and dirty frying pan utensils homely remedies

* গ্যাস থেকে কড়াই নামিয়ে মিশ্রণটি ফেলে দিয়ে, কড়াইটি মেজে নিন। আর এভাবে আপনার কড়াই একেবারে ঝকঝকে হয়ে যাবে। 

* অপরিষ্কার বাসন পুনরায় চকচকে করতে, ইনো, পেয়াজের রস, লেবু ও ভিনিগারের মিশ্রণও কাজে লাগাতে পারেন আপনি।

 

how to clean stained and dirty frying pan utensils homely remedies

 

* এছাড়া পাত্রে টমেটোর রস আর জল দিয়ে মিশিয়ে গরম করুন, তারপর সহজেই ঘষে ঘষে পোড়ার দাগ তুলে দিতে পারবেন।  

* পুড়ে যাওয়া কড়াইয়ে এক চামচ বেকিং সোডা দিন। তারপর দু'চামচ লেবুর রস এবং দু'কাপ গরম জল দিয়ে দিন। এতে একেবারে পরিষ্কার হয়ে যাবে আপনার কড়াই।   

 

POST A COMMENT
Advertisement