Lauki Peel Fry: লাউয়ের খোসা না ফেলে মুচমুচে করে ভেজে নিন, ভাত-ডালের পাতে দারুণ লাগবে

কিন্তু এই লাউয়ের খোসাতেও রয়েছে ফাইবার, ভিটামিন ও খনিজ। যা আমাদের স্বাস্থ্য ও হজমশক্তির জন্য ভীষণভাবে উপকারী। তাই লাউয়ের খোসা না ফেলে এটা দিয়েই মশলাদার ও মুচমুচে ভাজা বানিয়ে ফেলুন।

Advertisement
লাউয়ের খোসা না ফেলে মুচমুচে করে ভেজে নিন, ভাত-ডালের পাতে দারুণ লাগবেলাউয়ের খোসা ভাজা
হাইলাইটস
  • পরিচিত সবজির মধ্যে লাউ হল ভীষণ চেনা।

পরিচিত সবজির মধ্যে লাউ হল ভীষণ চেনা। এই সবজির কত যে গুণ তা বলে শেষ হবে না। ওজন কমানোর ক্ষেত্রে লাউয়ের জুড়ি মেলা ভার। লাউ দিয়ে বড়ির তরকারি, লাউ চিংড়ি কিংবা লাউ ডাল, এই পদগুলি তৈরি করার সময় আমরা লাউয়ের খোসা ছাড়িয়ে তা ফেলে দিই। কিন্তু এই লাউয়ের খোসাতেও রয়েছে ফাইবার, ভিটামিন ও খনিজ। যা আমাদের স্বাস্থ্য ও হজমশক্তির জন্য ভীষণভাবে উপকারী। তাই লাউয়ের খোসা না ফেলে এটা দিয়েই মশলাদার ও মুচমুচে ভাজা বানিয়ে ফেলুন। অনেক বাঙালি বাড়িতেই এই লাউয়ের খোসা ভাজা হয়ে থাকে। তবে এইভাবে বানালে না খেয়ে থাকতে পারবেন না। 

উপকরণ
২ কাপ লাউয়ের খোসা (ভাল করে ধুয়ে কেটে রাখা)
মাঝারি সাইজের আলু (টুকরো করা)
সর্ষের তেল
হাফ চামচ সর্ষের দানা
হাফ চামচ জিরে
১/৪ হিং
কিছুটা আদা ও কাঁচালঙ্কা মিহি করে কুচোনো
সামান্য হলুদ গুঁড়ো
হাফ চামচ ধনে গুঁড়ো
হাফ চামচ আমচুর বা চাট মশলা
নুন ও ধনেপাতা কুচি

পদ্ধতি
লাউয়ের খোসাগুলি ভাল করে ধুয়ে নিন। এরপর সরু সরু করে কেটে নিন। 

কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। এতে গোটা সর্ষে, জিরে, হিং ও কাঁচা লঙ্কা-আদাকুচি দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করুন।

এরপর এতে টুকরো করা আলু ও লাউয়ের খোসাগুলো দিয়ে দিন। এরপর এতে হলুদ গুঁড়ো দিয়ে ভাল করে মিক্স করে নিন। 

কড়াই ঢেকে ঢেকে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করি। তবে মাঝে মাঝে নাড়াতে হবে, যাতে কড়াইতে লেগে না যায়। 

যখন আলু ও লাউয়ের খোসা নরম হয়ে যাবে, তখন ঢাকা সরিয়ে এতে ধনে গুঁড়ো ও আমচুর পাউডার মিশিয়ে নিন। 

এরপর ২ মিনিট ধরে আঁচ বাড়িয়ে রান্না করুন, যাতে মুচমুচে হয়। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরমা গরম রুটি, পরোটা, ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

Advertisement

POST A COMMENT
Advertisement