Onion Cutting Hacks: না কেঁদে সেকেন্ডে কাটবেন পেঁয়াজ, রইল মা-কাকিমাদের ৫ টোটকা

রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটতে হয়নি এবং তার জন্য কাঁদতে হয়নি এমন গৃহিনীর সংখ্যা খুবই কম। অধিকাংশ খাবারেই পেঁয়াজ দেওয়া হয়, আর এই পেঁয়াজ কাটতে গিয়েই চোখের জলে নাকের জলে হতে হয় অনেককে।

Advertisement
না কেঁদে সেকেন্ডে কাটবেন পেঁয়াজ, রইল মা-কাকিমাদের ৫ টোটকাপেঁয়াজ কাটার টিপস
হাইলাইটস
  • অধিকাংশ খাবারেই পেঁয়াজ দেওয়া হয়, আর এই পেঁয়াজ কাটতে গিয়েই চোখের জলে নাকের জলে হতে হয় অনেককে।

রান্না করতে গিয়ে পেঁয়াজ কাটতে হয়নি এবং তার জন্য কাঁদতে হয়নি এমন গৃহিনীর সংখ্যা খুবই কম। অধিকাংশ খাবারেই পেঁয়াজ দেওয়া হয়, আর এই পেঁয়াজ কাটতে গিয়েই চোখের জলে নাকের জলে হতে হয় অনেককে। তাই অনেকেই এই পেঁয়াজ কাটা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। তবে কিছু সহজ টিপস রয়েছে, যার সাহায্যে না কেঁদেই পেঁয়াজ কাটতে পারবেন আপনি। 

পেঁয়াজের খোসা ছাড়াতে না ছাড়াতেই তার ঝাঁঝে চোখ থেকে জল বের হতে শুরু করে। আর পেঁয়াজ কাটার পর চোখের জল আর জ্বালা দুটোই খুব বিরক্তিকর। আসলে পেঁয়াজ কাটার সময় তাতে থাকা সালফার কম্পাউন্ড বাতাসের সংস্পর্শে এসে গ্যাসের সৃষ্টি করে, এই গ্যাস চোখে পৌঁছে জ্বালার সৃষ্টি করে, যার ফলে চোখ থেকে জল বেরোয়। তবে এই বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখা যায়। 

পেঁয়াজ কাটার সময় মানুন এই টিপস

টিপস ১
পেঁয়াজ কাটার আগে পেঁয়াজ রেখে দিন ফ্রিজে। ১০ থেকে ১৫ মিনিটের জন্য পেঁয়াজকে ফ্রিজে বা ঠান্ডা জলে রেখে দিন, এতে পেঁয়াজের সালফার গ্যাস কম হয়ে যাবে, কারণ ঠান্ডা জল গ্যাস তৈরি হওয়ার পদ্ধতিকে ধীর করে দেয়, যার ফলে চোখ থেকে জল বের হবে না।  

টিপস ২
দ্বিতীয় পদ্ধতি হল কলের জল চালিয়ে তার নীচে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন। এতে ওই জলেই পেঁয়াজে থাকা গ্যাস ধুয়ে যায় আর বাতাসে ছড়াতে পারে না। তাই চোখ পর্যন্ত গ্যাস যেতে পারে না আর জলও বের হয় না। 

টিপস ৩
এছাড়াও পেঁয়াজ কাটার সময় সর্বদা তীক্ষ্ণ ও ধারালো ছুরি-বঁটির ব্যবহার করবেন। ভোঁতা ছুরি পেঁয়াজের কোষগুলিকে বেশি ভেঙে ফেলে, যার ফলে গ্যাস বেশি বের হয়। অন্যদিকে, একটি ধারালো ছুরি পেঁয়াজ দ্রুত এবং পরিষ্কারভাবে কাটে, ফলে গ্যাস কম হয়। 

টিপস ৪
আরও একটি পদ্ধতি হল মুখে জল ভরে পেঁয়াজের খোসা ছাড়ানো। গ্রামের মহিলারা এই পদ্ধতিতেই পেঁয়াজ কাটেন।  যদিও এটি অদ্ভুত শোনাতে পারে, তবে এটি অনেকের জন্য বেশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিশ্বাস করা হয় যে এটি শ্বাস-প্রশ্বাসের ধরণ পরিবর্তন করে এবং চোখে গ্যাসের পরিমাণ কমায়। এছাড়াও, পেঁয়াজ কাটার সময় রান্নাঘরে এক্সজস্ট ফ্যান বা চিমনি চালু রাখাও উপকারী, এতে বাতাসের প্রবাহ বজায় থাকে এবং সালফার গ্যাস দ্রুত নির্গত হয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement