Lizard Home Remedy: দেওয়ালে টিকটিকির উৎপাত? কাজে লাগান এই ঘরোয়া টোটকা, সব ক'টা পালাবে

সিলিংয়ের কোণ হোক বা পর্দার আড়ালে, টিকটিকির হুটোপুটি যেমন বিরক্তির, তেমনই অস্বস্তিরও বটে। অনেকে ভয় পান, আবার অনেকের কাছেই এটি চরম অস্বাস্থ্যকর। বাজারচলতি কড়া রাসায়নিক ব্যবহার না করেও কিন্তু এদের ঘরছাড়া করা সম্ভব।

Advertisement
দেওয়ালে টিকটিকির উৎপাত? কাজে লাগান এই ঘরোয়া টোটকা, সব ক'টা পালাবেদেওয়ালে টিকটিকির উৎপাত? কাজে লাগান এই ঘরোয়া টোটকা, সব ক'টা পালাবে

Home Remedies For Lizards In Summer: গরম পড়তেই চেনা উপদ্রব শুরু হয়েছে অন্দরে। সিলিংয়ের কোণ হোক বা পর্দার আড়ালে, টিকটিকির হুটোপুটি যেমন বিরক্তির, তেমনই অস্বস্তিরও বটে। অনেকে ভয় পান, আবার অনেকের কাছেই এটি চরম অস্বাস্থ্যকর। বাজারচলতি কড়া রাসায়নিক ব্যবহার না করেও কিন্তু এদের ঘরছাড়া করা সম্ভব। রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন মোক্ষম দাওয়াই। জেনে নিন সহজ ৮টি উপায়।

১. পেঁয়াজ ও রসুনের কড়া গন্ধ
টিকটিকি পেঁয়াজ ও রসুনের উগ্র গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কয়েকটি রসুনের কোয়া বা পেঁয়াজের টুকরো জানলার কোণে বা ভেন্টিলেটরে ঝুলিয়ে রাখতে পারেন। এছাড়া এদের রস জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলেও কাজ হবে ম্যাজিকের মতো।

২. ময়ূরের পালকের দাওয়াই
এটি অতি প্রাচীন এবং জনপ্রিয় পদ্ধতি। ঘরের ফুলদানিতে বা দেওয়ালের কোণে কয়েকটি ময়ূরের পালক গুঁজে রাখুন। ময়ূর যেহেতু টিকটিকি খায়, তাই পালক দেখলে বড় কোনও প্রাণীর উপস্থিতির ভয়ে টিকটিকি আপনার চৌকাঠ মাড়াবে না।

৩. গোলমরিচের স্প্রে
রাসায়নিক কীটনাশকের চেয়েও গোলমরিচের জল অনেক বেশি কার্যকরী। জলের মধ্যে গোলমরিচের গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। টিকটিকি আসার জায়গাগুলোতে এই জল ছিটিয়ে দিলে জ্বালাভাবের ভয়ে তারা পালাবে।

৪. বরফ শীতল জল
এটি এক তাৎক্ষণিক সমাধান। টিকটিকি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এদের গায়ে হঠাত বরফ জল বা খুব ঠান্ডা জল স্প্রে করলে এদের শরীরের তাপমাত্রা কমে যায় এবং এরা কিছুক্ষণের জন্য অবশ হয়ে পড়ে। সেই সুযোগে এদের অনায়াসে ঘর থেকে বাইরে ফেলে দেওয়া যায়।

৫. কফি ও তামাকের গুলি
কফি পাউডার এবং তামাকের গুঁড়ো মিশিয়ে ছোট ছোট গুলি তৈরি করুন। দেশলাই কাঠির ডগায় এই গুলি লাগিয়ে ঘরের অন্ধকার কোণগুলিতে রেখে দিন। এই মিশ্রণ টিকটিকির কাছে বিষের মতো কাজ করে এবং তারা দ্রুত এলাকা ছাড়ে।

Advertisement

৬. ন্যাপথলিনের কামাল
আলমারি বা তাকের কোণে ন্যাপথলিনের গুলি রেখে দিন। ন্যাপথলিনের বিশেষ গন্ধ শুধু মথ বা পোকা নয়, টিকটিকি তাড়াতেও অত্যন্ত সহায়ক। তবে বাড়িতে শিশু বা পোষ্য থাকলে এটি ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।

৭. ডিমের খোসার কেরামতি
খাওয়ার পর ডিমের খোসা না ফেলে তা ধুয়ে পরিষ্কার করে জানলার পাশে বা দেওয়ালের কোণে সাজিয়ে রাখুন। ডিমের খোসার গন্ধ আর আকার দেখে টিকটিকি বড় কোনো শত্রুর উপস্থিতি কল্পনা করে এবং প্রাণভয়ে চম্পট দেয়।

৮. নিয়মিত পরিচ্ছন্নতা
মনে রাখবেন, ঘরের কোণে পোকামাকড় থাকলেই টিকটিকি হানা দেয়। তাই ঘর সবসময় পরিষ্কার রাখা জরুরি। খাবারের অবশিষ্টাংশ ফেলে রাখবেন না এবং দেওয়ালের ফাটলগুলো বন্ধ করে দিন। ঘর পোকা-মুক্ত থাকলে টিকটিকিও আসবে না।

 

POST A COMMENT
Advertisement