How to Put Up Photos: দেওয়ালে পেরেক লাগানোর নিনজা টেকনিক, ২ মিনিটেই কাজ শেষ

দেয়ালে পেরেক ঠোকার সাথে সাথেই কি প্লাস্টার খসে পড়তে শুরু করে এবং গর্ত হয়ে যায়? এই ৫টি সহজ পদ্ধতি চেষ্টা করে দেখুন, আপনার প্লাস্টারের এক ইঞ্চিও নষ্ট হবে না।

Advertisement
দেওয়ালে পেরেক লাগানোর নিনজা টেকনিক, ২ মিনিটেই কাজ শেষএই ৫টি সহজ পদ্ধতি চেষ্টা করে দেখুন, আপনার প্লাস্টারের এক ইঞ্চিও নষ্ট হবে না।

ঘরের দেওয়ালে ঘড়ি, ছবি কিংবা ক্যালেন্ডার টাঙাতে গেলেই বিপত্তি! পেরেক পুঁততে হাতুড়ির ঘা পড়তেই ঝুরঝুর করে খসে পড়ছে প্লাস্টার। নতুন রং করা দেওয়ালে এমন হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। অনেক সময় পেরেকের চারপাশে বড় গর্তও তৈরি হয়। পরে সেই ক্ষত ঢাকতে ফের রং বা মেরামতির খরচ গুনতে হয়। তবে কয়েকটি সহজ নিয়ম মানলে এই সমস্যা অনেকটাই কমানো যায়। তার জন্য দামি যন্ত্রপাতিও প্রয়োজন নেই।

১. আগে পরীক্ষা করুন দেওয়াল
যেখানে পেরেক পুঁতবেন, সেই জায়গাটি ভাল করে দেখুন। দেওয়ালে ফাটল, স্যাঁতসেঁতে দাগ বা আগের থেকে প্লাস্টার খসে পড়ার চিহ্ন থাকলে সেখানে পেরেক বসাবেন না। জায়গাটিতে আলতো করে টোকা দিন। ফাঁপা আওয়াজ হলে ভিতরের প্লাস্টার দুর্বল হতে পারে।

২. লাগিয়ে নিন পেন্টার টেপ
পেরেক বসানোর জায়গায় ছোট এক টুকরো পেন্টার টেপ লাগিয়ে নিন। টেপের উপর পেরেকের অবস্থান চিহ্নিত করুন। তার পর ধীরে ধীরে হাতুড়ি চালান। এতে প্লাস্টারের ছোট ছোট টুকরো ছিটকে পড়ার আশঙ্কা কমতে পারে। তবে দেওয়াল খুব দুর্বল হলে শুধু টেপে কাজ হবে না।

৩. প্রথমেই জোরে ঘা নয়
একেবারে জোরে হাতুড়ি মারলে পেরেক বেঁকে যেতে পারে। আশপাশের প্লাস্টারও ফেটে যায়। প্রথমে কয়েকটি হালকা ঘা দিন। পেরেক ঠিক জায়গায় বসে গেলে ধীরে ধীরে চাপ বাড়ান। হাতুড়ি সোজা রেখে আঘাত করুন।

৪. আঙুল বাঁচাতে ব্যবহার করুন ক্লিপ
পেরেক ধরে হাতুড়ি চালানো বিপজ্জনক। আঙুলে চোট লাগতে পারে। তাই পেরেক ধরার জন্য বিশেষ হোল্ডার বা ক্লিপ ব্যবহার করুন। এতে পেরেক সোজা রাখাও সহজ হবে।

৫. দেওয়াল বুঝে বাছুন পেরেক
কংক্রিটের দেওয়ালে সাধারণ পেরেক ঠুকতে যাবেন না। প্রয়োজন অনুযায়ী ড্রিল, স্ক্রু এবং ওয়াল প্লাগ ব্যবহার করুন। প্লাস্টার দুর্বল হলে আগে মেরামতি করান।  

Advertisement

POST A COMMENT
Advertisement