Best Hilsa Fish: বড় নাকি মাঝারি সাইজের, স্বাদে সেরা কোন ইলিশ?

বর্ষাকাল মানেই বাঙালির প্রিয় ইলিশের মরশুম শুরু হয়ে যাওয়া। জামাইষষ্ঠীর পর থেকেই বাজারে ভাল ইলিশ উঠতে শুরু করেছে। বাজারে উঠেছে তাজা চওড়া পেটির ইলিশ। দেখেশুনে ইলিশ বেছে কিনছেন ক্রেতারা।

Advertisement
বড় নাকি মাঝারি সাইজের, স্বাদে সেরা কোন ইলিশ?সেরা ইলিশ মাছ কেনার টিপস
হাইলাইটস
  • সেরা ইলিশ কেনার টিপস

বর্ষাকাল মানেই বাঙালির প্রিয় ইলিশের মরশুম শুরু হয়ে যাওয়া। জামাইষষ্ঠীর পর থেকেই বাজারে ভাল ইলিশ উঠতে শুরু করেছে। বাজারে উঠেছে তাজা চওড়া পেটির ইলিশ। দেখেশুনে ইলিশ বেছে কিনছেন ক্রেতারা। তবু কোন আকারের বা কত ওজনের ইলিশ বেশি সুস্বাদু তা কি জানেন? মনে করা হয়, মাঝারি আকারের ইলিশ স্বাদে ও গুণের দিক দিয়ে সেরা হয়। কী করে বুঝবেন কোন ইলিশটা স্বাদে সেরা?

টাটকা ইলিশ চেনার উপায়
বাজারে গিয়ে দেখে বেছে ইলিশ কেনাই ভালো। ইলিশের গা যদি রূপোলি ও উজ্জ্বল হয় তবে বুঝতে হবে মাছটি টাটকা। ইলিশ টাটকা হলে চোখ স্বচ্ছ, উজ্জ্বল হবে। টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল। মাছ হাতে ধরে গায়ে চাপ দিয়ে দেখুন। যদি তা দ্রুত আগের অবস্থায় ফিরে আসে তবে মাছটি টাটকা।

দেখে কিনুন ইলিশ
নদীর ইলিশের গন্ধ মৃদু হয়। অতিরিক্ত কটু গন্ধ থাকে না। পেট বেশি নরম হলে ইলিশ তেমন টাটকা হবে না। সেটা না কেনাই ভালো। অনেকে তেল যুক্ত ইলিশ পছন্দ করেন। তবে ডিম ভরা ইলিশের চাহিদাও কিন্তু কম নয়।

কত বড় ইলিশের স্বাদ বেশি
বাজারে ইলিশ কেনার সময় মাছের রং, গন্ধ, আকার ভালো করে দেখে নেওয়া উচিত। আকারে যত বড় হবে, ইলিশের স্বাদও তত খোলতাই হবে। টাটকা ইলিশ শক্ত থাকে। অন্যদিকে বাসি হলে পেটের কাছে ধরলেই মাথা আর লেজা হেলে পড়বে।

গন্ধ দেখে চিনুন
ইলিশ মাছ নাকের কাছে নিয়ে আসলে চেনা ইলশে গন্ধ পাওয়া যায়। বাজারে ইলিশ কিনতে গেলে অনেকে ধন্দে থাকে। কোন ইলিশ কিনলে সবথেকে বেশি সুস্বাদু হবে, কত কেজি ওজনের ইলিশ কেনা উচিত। এক কেজির ইলিশ কিনলে একেবারে ঠকতে হবেনা স্বাদে।
 

POST A COMMENT
Advertisement