Aloo Chop Recipe: দোকানের মতো আলুর চপ এ বার বাড়িতেই বানান, সময় লাগবে মাত্র ১০ মিনিট

বিকেল হলেই তেলেভাজার দোকানে চপ-সিঙাড়া খেতে ঢোকেন না এমন বাঙালি পাওয়া বেশ দুষ্কর। বিশেষ করে বৃষ্টির দিনে চপ খেতে কে না ভালোবাসেন বলুন তো। সেই তালিকায় সবার প্রিয় আলুর চপ। মুড়ির সঙ্গে এই আলুর চপ থাকলে আর কী চায়। এরপর গরম গরম দুধ চা হলেই সোনায় সোহাগা।

Advertisement
দোকানের মতো আলুর চপ এ বার বাড়িতেই বানান, সময় লাগবে মাত্র ১০ মিনিটআলুর চপ
হাইলাইটস
  • বিকেল হলেই তেলেভাজার দোকানে চপ-সিঙাড়া খেতে ঢোকেন না এমন বাঙালি পাওয়া বেশ দুষ্কর।

বিকেল হলেই তেলেভাজার দোকানে চপ-সিঙাড়া খেতে ঢোকেন না এমন বাঙালি পাওয়া বেশ দুষ্কর। বিশেষ করে বৃষ্টির দিনে চপ খেতে কে না ভালোবাসেন বলুন তো। সেই তালিকায় সবার প্রিয় আলুর চপ। মুড়ির সঙ্গে এই আলুর চপ থাকলে আর কী চায়। এরপর গরম গরম দুধ চা হলেই সোনায় সোহাগা। দেশের অনেক জায়গাতে আলুর চপ পাওয়া গেলেও বাংলার আলুর চপের স্বাদ একেবারে আলাদা। বাইরে থেকে মুচমুচে আর ভেতরে চটপটা আলুর পুর। আট থেকে আশি সকলেই এই আলুর চপ খেতে ভীষণ ভালোবাসে। তবে বাড়িতেও এই আলুর চপ সহজেই বানানো যায়। আসুন শিখে নিন কী করে বানাবেন এই আলুর চপ। 

উপকরণ
আলু ১ কেজি, পেঁয়াজ কুচি ১/২ কাপ, সর্ষের তেল -পরিমাণমতো, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, নুন স্বাদমতো, বিটনুন ১ চা চামচ, কাঁচালঙ্কা কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, টোস্টের গুঁড়ো দেড় কাপ, বেসন – পরিমাণমতো। 

পদ্ধতি
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গরম অবস্থায় চটকে নিতে হবে। এরপর তাতে গোলমরিচ গুঁড়ো, নুন, বিটনুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি মাখিয়ে নিন। তৈরি হয়ে যাবে আলুর চপের পুর। এ বার হাতের তালুতে আলুর পুর নিয়ে গোল আকার দিন। একটি পাত্রে বেসন গুলে নিন। সেই বেসন গোলার মধ্যে আলুর পুরটি দিন। এরপর টোস্টের গুঁড়োতে গড়িয়ে নিন। একটি কড়াইতে তেল গরম করুন। ডুবো তেলে বাদামি রং করে ভেজে নিন। গরম গরম আলুর চপ টম্যাটো সস, চিলি সস, তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন। আবার এগুলোর কোনওটাই না দিয়েও আলুর চপ খাওয়া যায়। তাতেও পাবেন পুরো স্বাদ।  

POST A COMMENT
Advertisement