Barishali Hilsa: সপ্তমীর লাঞ্চে গরম ভাতে পড়ুক ইলিশ, বরিশালি কায়দায় বানিয়ে ফেলুন

এমনিতে ইলিশের ঝোল, ভাপা, পাতুরি, ভাজা সব খেতেই ভাল লাগে। তবে একটু বাংলাদেশী ঘেঁষা কিছু খেতে চাইলে ইলিশ দিয়ে বানিয়ে নিতে পারেন বরিশালি কায়দায় ইলিশ।

Advertisement
সপ্তমীর লাঞ্চে গরম ভাতে পড়ুক ইলিশ, বরিশালি কায়দায় বানিয়ে ফেলুনবরিশালি ইলিশ রেসিপি
হাইলাইটস
  • বাঙালিদের কাছে পুজো মানেই ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়া।

বাঙালিদের কাছে পুজো মানেই ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়া। ষষ্ঠীতে লুচি-আলুর দম হলে সপ্তমীতে মাছ কিন্তু চাই। আর সেই মাছ যদি হয় ইলিশ, তাহলে তো সোনায় সোহাগা। আর ইলিশ মাছ দিয়ে নানান রকমের পদ বাড়িতে মা কাকিমারা তৈরি করে থাকেন। এমনিতে ইলিশের ঝোল, ভাপা, পাতুরি, ভাজা সব খেতেই ভাল লাগে। তবে একটু বাংলাদেশী ঘেঁষা কিছু খেতে চাইলে ইলিশ দিয়ে বানিয়ে নিতে পারেন বরিশালি কায়দায় ইলিশ। তাহলে জেনে নিন রেসিপি। ইলিশ মাছ দিয়ে আপনি হয়তো ভাপা অথবা ঝোল রান্না করে থাকেন। তবে যদি চান নতুন কায়দার কোনো খাবার খেতে, তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি যেটি মূলত ওপার বাংলার বিখ্যাত একটি পদ। দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন বরিশালি ইলিশ।

উপকরণ
ইলিশ মাছ: ৬টি
কালো সর্ষে: এক টেবিল চামচ
হলুদ সর্ষে: এক টেবিল চামচ
নারকেল: বাটা ৪ টেবিল চামচ
দই: ১০০ গ্রাম
কালোজিরে: হাফ চা চামচ
কাঁচালঙ্কা: ৫টি
নুন: স্বাদ মতো
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো: হাফ চা চামচ
সর্ষের তেল: ৩ টেবিল চামচ

প্রণালী
প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর মাছের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর ১৫ মিনিট গরম জলে সর্ষের দানা ভিজিয়ে রাখতে হবে। এবার অল্প নুন দিয়ে সেটিকে বেটে নিন। তারপর একটি পাত্রে দই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর বেটে রাখা সর্ষের মধ্যে নারকেল বাটা ও দই ভালোভাবে দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ ও কাঁচা লঙ্কা দিতে হবে। এরপর করাই গরম করে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার ওই মিশ্রণ থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো তার মধ্যে দিয়ে। এরপর ১০ মিনিট ধরে মাঝারি আঁচে, রান্না করতে হবে। তারপর মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি ঘন হয়ে এলে ওপর থেকে এক চামচ সরষের তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর সবশেষে গরম ভাতের সাথে পরিবেশন করুন বরিশালের ইলিশ। 

Advertisement

POST A COMMENT
Advertisement