চিকেন ভর্তা গরমের মধ্যে ভারী কোন ধরনের খাবার খেতে ভালো লাগে না। তবে আপনি যদি চান হালকা-পাতলা কোন চিকেনের পদ তৈরি করতে। তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন সুস্বাদু চিকেন ভর্তা। রইল রেসিপি। একঘেয়ে চিকেন কষা খেয়ে মুখে চর পড়েছে্ নতুন কিছু খাওয়ার পরিকল্পনা করছেন। তবে কী খাবেন ঠিক করে উঠতে পারেন নি। চিন্তার কিছু নেই। সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে অল্প উপকরণ ও সামান্য সময় লাগবে।
উপকরণ
২৫০ গ্রাম মুরগির মাংস
১-২ টেবিল চামচ সর্ষের তেল
২টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে
আধ ইঞ্চি আদা
১টি লেবুপাতা
৩-৪ কোয়া রসুন
১ ইঞ্চি দারচিনি
৩টি লবঙ্গ
১টি এলাচ
১টি গোটা শুকনোলঙ্কা
২-৩টি কাঁচালঙ্কা
১-২ চা চামচ জিরেগুঁড়ো
স্বাদমতো নুন
প্রণালী
প্রথমে প্রেশার কুকারে আদা, রসুন, লেবুপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং নুন দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিন। তার পর মাংসের জল ঝরিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেলছাড়া জিরেগুঁড়ো ভেজে নিন। তারপর পেঁয়াজকুচি ও শুকনোলঙ্কা ভেজে নিন। মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। নয়তো হাতেই মেখে নিতে পারেন সেদ্ধ মাংস। এর সঙ্গে দিতে হবে ভাজা পেঁয়াজ, কাঁচালঙ্কা ও জিরেগুঁড়ো। চাইলে অল্প কাঁচা তেল মিশিয়ে হাতে মেখে নিতে পারেন। তারপর গরম গরম পরিবেশন করুন