Bread Pakora: বেসনে চুবিয়ে ভেজে ফেলুন পাউরুটি, বৃষ্টির দিনে জমে যাবে ব্রেড পকোড়া

বিশেষ করে শিশুরা বিকেলের সময় কিছু নতুন এবং মুখরোচক খাবার খেতে চান। এরকম অবস্থায় আপনি খুব তাড়াতাড়ি ব্রেড পকোড়া তৈরি করে শিশুদের সামনে পরিবেশন করতে পারেন। আসুন জেনে নিন ব্রেড পকোড়া কীভাবে তৈরি করবেন।

Advertisement
বেসনে চুবিয়ে ভেজে ফেলুন পাউরুটি, বৃষ্টির দিনে জমে যাবে ব্রেড পকোড়াব্রেড পকোড়া রেসিপি
হাইলাইটস
  • সন্ধ্যের সময় চায়ের সঙ্গে গরম গরম কিছু না হলে ঠিক জমে না।

সন্ধ্যের সময় চায়ের সঙ্গে গরম গরম কিছু না হলে ঠিক জমে না। সাধারণত বিকেল মানেই চায় কিংবা কফির সঙ্গে সেই বিস্কুট, সিঙাড়া বা সাধারণ পকোড়া খেতে খেতে বোর হয়ে গিয়েছেন। বিশেষ করে শিশুরা বিকেলের সময় কিছু নতুন এবং মুখরোচক খাবার খেতে চান। এরকম অবস্থায় আপনি খুব তাড়াতাড়ি ব্রেড পকোড়া তৈরি করে শিশুদের সামনে পরিবেশন করতে পারেন। আসুন জেনে নিন ব্রেড পকোড়া কীভাবে তৈরি করবেন। 

ব্রেড পকোড়ার রেসিপি
এই রেসিপিটির বিশেষত্ব হলো, এতে বেসনের ব্যাটার এবং আলুর মশলা একদম সঠিক হতে হবে, যাতে পাউরুটিটি খুব বেশি তেল শুষতে না পারে এবং একেবারে মুচমুচে হয়। 

উপকরণ
পাউরুটি টুকরো ৬-৮টি (সাদা বা ব্রাউন)
বেসন ১ কাপ
সেদ্ধ আলু ৪টি (চটকানো)
কাঁচা লঙ্কা ২টি (মিহি করে কাটা)
ধনে পাতা  মিহি করে কাটা
মশলা হিসাবে গলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা, আমচুর পাউডার, ভাজা জিরে গুঁড়ো, জোয়ান, নুন (স্বাদ অনুসারে)। 
ভাজার জন্য তেল

পদ্ধতি
এক বড় পাত্রে বেসন দিন। এতে আধ চামচ জোয়ান, একটু হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, লবণ এবং মিহি করে কাটা ধনে পাতা যোগ করুন। অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ও মসৃণ মিশ্রণ তৈরি করুন। বেসন ফুলে ওঠার জন্য এটি ১০ মিনিটের জন্য রেখে দিন। 

একটি প্যানে এক টেবিল চামচ তেল গরম করুন। এতে জিরে, কাঁচা লঙ্কা এবং সেদ্ধ করা আলু দিন। তারপর, নুন, লাল লঙ্কা, গরম মশলা এবং আমচুর দিয়ে ২ মিনিট ভাজুন। সবশেষে, ধনে পাতা দিয়ে মশলাটি ঠান্ডা হতে দিন।

এবার পাউরুটির দুটি স্লাইস নিন। একটি স্লাইসে আলুর মশলা সমানভাবে মাখিয়ে অন্যটি দিয়ে ঢেকে দিন। মাঝখান দিয়ে ত্রিভুজাকারে কেটে নিন। 

একটি প্যানে তেল গরম করুন। তৈরি করে রাখা পাউরুটির স্যান্ডউইচগুলো বেসনের ব্যাটারে দু'পাশ ভালোভাবে ডুবিয়ে সঙ্গে সঙ্গে গরম তেলে দিন। 

Advertisement

মাঝারি আঁচে দু'পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ডুবো তেলে ভাজুন। আপনার গরম, মুচমুচে পাউরুটির পকোড়া তৈরি। ঝাল ঝাল ধনেপাতার চাটনি এবং টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন। 

POST A COMMENT
Advertisement