Masoor Dal Pakora: মুচমুচে কুড়মুড়ে মুসুর ডালের পকোড়া, সঙ্গে আদা চা হলে জমবে, RECIPE

মুসুর ডালের মুচমুচে বড়া সঙ্গে গ্রিন চাটনি, এই মরশুমে সেরা জুটি বললেও ভুল হবে না। আসুন তাহলে জেনে নিন কীভাবে মুসুর ডালের মুচমুচে বড়া তৈরি করবেন।

Advertisement
মুচমুচে কুড়মুড়ে মুসুর ডালের পকোড়া, সঙ্গে আদা চা হলে জমবে, RECIPE মুসুর ডালের পকোড়া
হাইলাইটস
  • আর এই সময়ে যদি গরম গরম চা-কফির সঙ্গে পকোড়া বা বড়া পাওয়া যায়, তাহলে তো কোনও কথাই হবে না।

বর্ষাকাল মানেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এই সময়ে যদি গরম গরম চা-কফির সঙ্গে পকোড়া বা বড়া পাওয়া যায়, তাহলে তো কোনও কথাই হবে না। বাঙালি বাড়িতে পেঁয়াজি, আলুর চপ এইসব হলেও মুসুর ডালের মুচমুচে পকোড়া খেতেও মন্দ লাগে না। মুসুর ডালের মুচমুচে বড়া সঙ্গে গ্রিন চাটনি, এই মরশুমে সেরা জুটি বললেও ভুল হবে না। আসুন তাহলে জেনে নিন কীভাবে মুসুর ডালের মুচমুচে বড়া তৈরি করবেন। 

উপকরণ
মুসুর ডাল
পেঁয়াজ কুচি
কাঁচা লঙ্কা কুচি
আদা-রসুন বাটা
ধনেপাতা কুচি
কারি পাতা
চালের আটা
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
হলুদ
লাল লঙ্কা গুঁড়ো
নুন
হিং
তেল ভাজার জন্য

পদ্ধতি
ডাল ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে মিক্সিতে কোনও জল না দিয়ে খুব মিহি না করে বেটে নিন। মোটা করে বাটা হলে পকোড়া মুচমুচে হবে। 

ডাল বাটা একটি বড় পাত্রে ঢেলে নিন। এতে মিহি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, ধনেপাতা এবং আদা-রসুন বাটা দিন। 

ওই বাটিতে চালের গুঁড়ো, গোটা জিরে, গুঁড়ো ধনে, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, হিং এবং স্বাদমতো লবণ দিন। এবার চামচ বা হাত দিয়ে পুরো মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। 

পকোড়া ভাজার জন্য একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হলে হাতে করে মিশ্রণ থেকে এক এক করে তেলে ছাড়ুন। 

মাঝারি আঁচে পকোড়াগুলো ভাজুন এবং মাঝে মাঝে উল্টে দিন, যতক্ষণ না সব দিক সোনালী বাদামী ও মুচমুচে হয়ে যায়। ভাজা পকোড়াগুলো একটি ন্যাপকিনে তুলে নিন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। আপনার গরম গরম এবং দারুণ মুচমুচে ডালের পাকোড়া তৈরি। ঝাল সবুজ চাটনি এবং আদা চায়ের সঙ্গে পরিবেশন করুন। 

POST A COMMENT
Advertisement