Kumro Chingri Torkari: মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, পূর্ববঙ্গীয় পদেই চেটেপুটে খাবেন ভাত

মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু ও সহজ তরকারি বানানোর পদ্ধতি। গরম ভাতে খেলে দারুণ ভাল লাগবে।

Advertisement
মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, পূর্ববঙ্গীয় পদেই চেটেপুটে খাবেন ভাতকুমড়ো চিংড়ি রেসিপি
হাইলাইটস
  • আসুন তাহলে জেনে নিন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করবেন।

কুমড়ো খেতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু এই কুমড়োর উপকারিতা অনেক। খুব নরম এবং উচ্চ আঁশ সমৃদ্ধ। কিন্তু এই কুমড়োতে যদি চিংড়ি মাছ মেশানো যায়, তাহলে আট থেকে আশি সকলেই চেটেপুটে এক থালা ভাত এই দিয়েই খেয়ে নেবে। আসুন তাহলে জেনে নিন কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করবেন। 

উপকরণ
মিষ্টি কুমড়ো: ৫০০ গ্রাম (ডুমো করে কাটা)
চিংড়ি মাছ: ২০০ গ্রাম (খোসা ছাড়ানো ও পরিষ্কার করা)
পেঁয়াজ কুচি: ১টি বড় 
রসুন বাটা / কুচি: ১ চা চামচ 
হলুদ গুঁড়ো: ১ চা চামচ 
জিরে ও ধনে গুঁড়ো: ১ চা চামচ 
কাঁচা লঙ্কা: ৪-৫টি 
ফোড়ন: তেজপাতা ও সামান্য জিরে
সর্ষের তেল বা রান্নার তেল
পরিমাণ মতো নুন ও মিষ্টি

পদ্ধতি
প্রথমে চিংড়ি মাছে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে কেটে রাখা মিষ্টি কুমড়ো এবং লবণ দিয়ে ৫ মিনিট ঢেকে কষান। কুমড়ো নরম হয়ে এলে পরিমাণমতো উষ্ণ জল ও চেরা কাঁচা লঙ্কা দিন। ঝোল ফুটলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ঝোল মাখো মাখো হলে নামানোর আগে সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে এই কুমড়ো চিংড়ির তরকারি। 

POST A COMMENT
Advertisement