Egg Paratha Recipe: কোনও তরকারি লাগে না, এই পরোটা খাওয়া যায় এমনিই, RECIPE

কোনও কিছুই একঘেয়ে খেতে ভাল লাগে না। একটু নতুনত্ব হলে মন্দ হয় না। বিশেষ করে প্রাতঃরাশের টেবিলে যদি একই বোরিং খাবার থাকে, তাহলে খেতে কারোরই ইচ্ছে করে না। বাঙালি বাড়ির ব্রেকফাস্টে লুচি-পরোটা সাধারণত থাকে।

Advertisement
কোনও তরকারি লাগে না, এই পরোটা খাওয়া যায় এমনিই, RECIPEডিমের পরোটা রেসিপি
হাইলাইটস
  • কোনও কিছুই একঘেয়ে খেতে ভাল লাগে না।

কোনও কিছুই একঘেয়ে খেতে ভাল লাগে না। একটু নতুনত্ব হলে মন্দ হয় না। বিশেষ করে প্রাতঃরাশের টেবিলে যদি একই বোরিং খাবার থাকে, তাহলে খেতে কারোরই ইচ্ছে করে না। বাঙালি বাড়ির ব্রেকফাস্টে লুচি-পরোটা সাধারণত থাকে। তবে এবার সেই পরোটার সঙ্গে যদি ডিম যোগ হয়, তাহলে ব্যাপারটা ভালই হয়। তাহলে চটজলদি শিখে নিন ডিমের পরোটা। বানানো খুব সহজ। 

উপকরণ
ময়দা ২ কাপ, নুন ১ চিমটি, সাদা তেল ১ চামচ, ডিম ২টো, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, নুন স্বাদমতো। 

কীভাবে বানাবেন
একটা বাটিতে ময়দা, নুন ও তেল মিশিয়ে এক কাপ জল দিয়ে নরম করে মেখে নিন। ময়দা মাখা চার ভাগে ভাগ করে লেচি কেটে নিন। লেচি বেলে দু’বার ভাঁজ করে ত্রিকোণ পরোটার আকারে বেলে নিন। একটা বাটিতে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা, গরম মশলা ও নুন দিয়ে ফেটিয়ে নিন।

তাওয়ায় পরোটা দিয়ে দু’পিঠ ১-২ মিনিট করে সেঁকে নিয়ে তেল দিয়ে এক মিনিট ভেজে নিন। ধারগুলো মুচমুচে হতে থাকলে সরু ছুরি দিয়ে ধার থেকে কেটে নিন ডিমের মিশ্রণ ঢেলে দিন। পরোটা একটু হেলিয়ে ধরুন যাতে ডিমের মিশ্রণ ভাল করে ভিতরে ঢোকে। উল্টে নিয়ে দু’পাশ ভাল করে ভিতরে ঢোকে। যতক্ষণ না ডিম ভিতরে ভাল করে ভাজা হয়ে ফুলে উঠে পরোটা বাদামি রং ধরলে নামিয়ে নিন। পরোটার উপর দেশি ঘি মাখিয়ে পরিবেশন করুন।  

POST A COMMENT
Advertisement