ফুুলুরি রেসিপিবর্ষামাখা সন্ধ্যায় একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে। আর এই সময় গরমা গরম চা-কফির সঙ্গে তেলেভাজা হলে মন্দ হয় না। তবে চায়ের সঙ্গে চপ, সিঙাড়া তো প্রায়ই খান। যদিও এই ঘরানার হল ফুলুরি। অনেকেই এই বেসনের ফুলুরি খেতে ভীষণ ভালোবাসেন। বাড়িতেই খুব সহজেই এই ফুলুরি বানিয়ে নেওয়া যায়। আসুন শিখে নিন কীভাবে অল্প উপকরণে বানিয়ে নেবেন ফুলুরি।
উপকরণ
বেসন-১ কাপ
চালের গুঁড়ো-২ টেবিল চামচ (মুচমুচে করার জন্য)
বেকিং সোডা-১ চিমটি
কাঁচালঙ্কা কুচি-২টি
পেঁয়াজ কুচি (ঐচ্ছিক)-২টেবিল চামচ
আদা বাটা-হাফ চামচ
হলুদ গুঁড়ো
লাল লঙ্কা গুঁড়ো
কালোজিরে
লবণ
পদ্ধতি
একটি বড় বাটিতে বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালোজিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা ও (ইচ্ছা হলে) পেঁয়াজ কুচি মিশিয়ে নিন।
অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা না হয়।
এবার ৪–৫ মিনিট ভালো করে ফেটিয়ে নিন। এতে ফুলুরি নরম ও ফুলে উঠবে।
শেষে এক চিমটি বেকিং সোডা দিয়ে হালকা করে মিশিয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করুন। হাত বা চামচ দিয়ে ছোট ছোট গোলা তেলে ছেড়ে দিন।
মাঝারি আঁচে সব দিক সোনালি-বাদামি হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন।
টিস্যু পেপারে রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করুন।