Katla Bhapa: ইলিশ ছাড়ুন, কাতলা দিয়েই বানিয়ে ফেলুন ভাপা, RECIPE

সাবেকি এই রান্না আপনি বাড়িতে বানালে সকলে চেটেপুটে খাবে। একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সাবেকি কাতলা মাছের ভাপা। রইল রেসিপি।

Advertisement
ইলিশ ছাড়ুন, কাতলা দিয়েই বানিয়ে ফেলুন ভাপা, RECIPE কাতলা ভাপা রেসিপি
হাইলাইটস
  • এটা একেবারে বনেদি বাড়ির রেসিপি।

ভাপা মানেই মাথায় আসে ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, পনির ভাপা। কিন্তু এগুলো ছাড়াও আরও একটি মাছের ভাপা হয়, যা ইলিশের থেকে স্বাদে কোনও অংশে কম নয়। এটা একেবারে বনেদি বাড়ির রেসিপি। সাবেকি এই রান্না আপনি বাড়িতে বানালে সকলে চেটেপুটে খাবে। একেবারে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সাবেকি  কাতলা মাছের ভাপা। রইল রেসিপি। 

উপকরণ
কাতলা মাছ: ৪-৫ টুকরো, সাদা ও কালো সর্ষে: ২ টেবিল চামচ, পোস্ত দানা: ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা: ৫-৬টি, নারকেল কোরা: ২ টেবিল চামচ (স্বাদ বাড়ানোর জন্য),টক দই: ১ টেবিল চামচ (ফেটানো),সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ, হলুদ গুঁড়ো: আধ চা চামচ, নুন ও চিনি: স্বাদমতো। 

প্রণালী
প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে ১ চামচ সর্ষের তেল গরম করে মাছগুলো খুব হালকা করে ভেজে তুলে নিন। এরপর সর্ষে, পোস্ত, নারকেল কোরা এবং ৩-৪টি কাঁচা লঙ্কা সামান্য নুন ও জল দিয়ে মিক্সিতে একদম মিহি পেস্ট বানিয়ে নিন। এবার একটি এয়ার-টাইট টিফিন বক্সে সর্ষে-পোস্ত বাটা, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি এবং কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মশলার মিশ্রণে ভাজা মাছগুলো আলতো করে মাখিয়ে দিন। ওপর থেকে বাকি কাঁচা লঙ্কা চেরা ও আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন। তারপর ১৫-২০ ভাপিয়ে নিন। এরপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন   

POST A COMMENT
Advertisement