Litti Chokha Recipe: প্রেশার কুকারেই হবে বিহারি লিট্টি, বেগুন-টমেটোর চোখা দিয়ে জমবে ভাল

মশলাদার ছাতুর পুর দিয়ে তৈরি লিট্টি ও ওপর থেকে ঘিয়ের ছড়াছড়ি আর সঙ্গে বেগুন-টমেটোর চোখা, এই স্বাদ কার না পছন্দ হবে। উপরন্তু এটা খুব স্বাস্থ্যকরও।

Advertisement
প্রেশার কুকারেই হবে বিহারি লিট্টি, বেগুন-টমেটোর চোখা দিয়ে জমবে ভাললিট্টি চোখা রেসিপি
হাইলাইটস
  • যে কোনও মরশুমে লিট্টি চোখা খেতে বেশ ভালই লাগে।

যে কোনও মরশুমে লিট্টি চোখা খেতে বেশ ভালই লাগে। বিহারি এই পদটি ইতিমধ্যেই গোটা দেশে নিজের জায়গা বানিয়ে নিয়েছে। মশলাদার ছাতুর পুর দিয়ে তৈরি লিট্টি ও ওপর থেকে ঘিয়ের ছড়াছড়ি আর সঙ্গে বেগুন-টমেটোর চোখা, এই স্বাদ কার না পছন্দ হবে। উপরন্তু এটা খুব স্বাস্থ্যকরও। সাধারণত লিট্টি বানানোর জন্য তাওয়ার ব্যবহার করা হয়। তবে প্রেশার কুকারেও সহজেই এই লিট্টি তৈরি করা যায়। আপনার কাছে যদি উনুন বা তন্দুর না থাকে, তাহলে চিন্তা করবেন না। আপনি প্রেশার কুকারের সাহায্যে সহজেই লিট্টি তৈরি করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক পদ্ধতি। 

লিট্টির উপকরণ
২ কাপ গমের আটা
২ ছোট চামচ ঘি
আদ চা চামচ নুন
জল
২ কাপ ছাতু
১ টা বড় চামচের মিহি করে কাটা রসুন 
১ টা ছোট চামচের মিহি করে কাটা আদা  
অর্ধেক মিহি করে কাটা পেঁয়াজ
অর্ধেক লেবুর রস
আধা চা চামচ জোয়ান
আধা চা চামচ কালোজিরা
২ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদমতো লবণ
সামান্য আচারের মশলা (ঐচ্ছিক)

পদ্ধতি
প্রথমে একটি পাত্রে গমের আটা নিন। লবণ ও ঘি দিয়ে ভালোভাবে মেশান। অল্প অল্প করে জল দিয়ে মেখে একটি শক্ত মণ্ড তৈরি করুন। ঢেকে প্রায় ১০ মিনিটের জন্য রেখে দিন। 

এবার ছাতুর পুর তৈরি করে নিন। একটি বাটিতে ছাতু রেখে তাতে মিহি করে কাটা রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস, জোয়ান, কালোজিরে, সর্ষের তেল এবং লবণ দিন। ইচ্ছে হলে সামান্য আচারের মশলাও যোগ করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে একপাশে সরিয়ে রাখুন। 

এরপর, আটা দিয়ে মাঝারি আকারের বল তৈরি করুন। প্রতিটি বলের মাঝখানে একটি গর্ত তৈরি করার জন্য হাত দিয়ে হালকা করে চাপ দিন এবং তাতে ছাতুর পুর ভরে দিন। এবার, লেচির চারপাশ বন্ধ করে এটিকে একটি গোল আকার দিন। এইভাবে সমস্ত লিট্টি তৈরি করে নিন।

Advertisement

এবার, একটি প্রেশার কুকারে ২ টেবিল চামচ তেল দিয়ে হালকা গরম করুন। আগে থেকেই প্রেশার কুকারের রবার ও হুইসেলটি খুলে নিতে ভুলবেন না। তৈরি করে রাখা লিট্টিগুলো কুকারে রেখে ঢাকনা বন্ধ করে দিন। অল্প আঁচে রান্না করুন। লিট্টিগুলো যেন সবদিকে সমানভাবে সেদ্ধ হয়, তা নিশ্চিত করতে মাঝে মাঝে সাবধানে কুকারটি ঘুরিয়ে দিন। প্রায় ১০-১৫ মিনিটের মধ্যে লিট্টিগুলো সোনালি ও মুচমুচে হয়ে যাবে। 

বেগুন চোখা তৈরির জন্য যা যা লাগবে
১টি বেগুন
২টি টমেটো
২টি রসুনের কোয়া
অর্ধেক মিহি করে কাটা পেঁয়াজ
আধা চা চামচ মিহি করে কাটা আদা
২টি মিহি করে কাটা কাঁচা লঙ্কা
আধা চা চামচ সর্ষের তেল
১ টেবিল চামচ মিহি করে কাটা ধনে পাতা
আধা চা চামচ সর্ষের তেল
১ টেবিল চামচ মিহি করে কাটা ধনে পাতা
স্বাদমতো লবণ 

পদ্ধতি
চোখা বানানোর জন্য, প্রথমে গ্যাসে বেগুন ও টমেটো ভালোভাবে সেঁকে নিন। বেগুনে হালকা করে চিরে তার মধ্যে রসুন ও কাঁচা লঙ্কা ভরে দিন। এতে চোখার স্বাদ বাড়াবে। সেঁকার পর বেগুন ও টমেটো ঠান্ডা হতে দিন। 

এবার খোসা ছাড়িয়ে একটি বাটিতে রেখে ভালোভাবে মেখে নিন। পেঁয়াজ, আদা, সর্ষের তেল, লবণ ও ধনে পাতা দিয়ে মিশিয়ে নিন। আপনার মজাদার বেগুন-টমেটোর চোখা তৈরি। লিট্টির সঙ্গে পরিবেশন করুন। 

POST A COMMENT
Advertisement