Simple Luchi Recipe: মুচমুচে ভুট্টার আটার লুচি, আলুর দমের সঙ্গে খেয়েই দেখুন

এটি খেতে হয় সুস্বাদু এবং বাইরে থেকে হালকা মুচমুচে হয়ে থাকে। ভুট্টার আটা গমের আটার তুলনায় সহজে ডো বানানো যায় না, তাই এই আটার লুচি করা একটু কঠিন। তাই এই আটার সঙ্গে গমের আটা মিশিয়ে লুচি তৈরি করতে হয়।

Advertisement
মুচমুচে ভুট্টার আটার লুচি, আলুর দমের সঙ্গে খেয়েই দেখুনভুট্টার আটার লুচি
হাইলাইটস
  • ভুট্টার আটা দিয়ে রুটি উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বেশ জনপ্রিয়।

ভুট্টার আটা দিয়ে রুটি উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বেশ জনপ্রিয়। তবে এখন পশ্চিমবঙ্গেও অনেকে এই ভুট্টার আটার রুটি বানিয়ে খান। বিশেষ করে শীতকালে এই রুটি খেতে বেশ ভাল লাগে। কিন্তু এই আটা দিয়ে কখনও লুচি বানিয়ে খেয়েছেন? যদি উত্তর না হয়, তাহলে বাড়িতে খুব সহজেই ভুট্টা আটার লুচি তৈরি করে নিতে পারেন। এটি খেতে হয় সুস্বাদু এবং বাইরে থেকে হালকা মুচমুচে হয়ে থাকে। ভুট্টার আটা গমের আটার তুলনায় সহজে ডো বানানো যায় না, তাই এই আটার লুচি করা একটু কঠিন। তাই এই আটার সঙ্গে গমের আটা মিশিয়ে লুচি তৈরি করতে হয়। এই লুচি যে কোনও সবজি, দই, আচার বা সবুজ চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। আসুন জেনে নিন ভুট্টার আটার লুচি কী করে তৈরি করবেন?

উপকরণ
২ কাপ ভুট্টার আটা
হাফ কাপ গমের আটা
হাফ চামচ জোয়ান
১টা কাঁচালঙ্কা মিহি করে কাটা
১টা বড় চামচের ধনেপাতা মিহি করে কাটা
স্বাদানুসার নুন
১টা ছোট চামচের তেল
ভাজার জন্য তেল
হালকা গরম জল

কীভাবে বানাবেন ভুট্টার লুচি
ভুট্টার আটার লুচি বানানোর জন্য, এর সঙ্গে সামান্য গমের আটা মেশান। এরপর, লবণ, জোয়ান, কাঁচা লঙ্কা এবং ধনে পাতা যোগ করুন। অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নিন। প্রয়োজনে ১ চা চামচ তেল দিন। এতে ডো নরম হবে এবং লুচি তৈরি করা সহজ হবে। 

আটা মাখার পর, সঙ্গে সঙ্গে না বেলে, ঢেকে ৫-৭ মিনিটের জন্য রেখে দিন। এতে ডো কিছুটা জমাট বাঁধবে এবং বেলার সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কমবে। 

ভুট্টার আটা দিয়ে ছোট ছোট বল তৈরি করুন। একটি পলিথিন বা বাটার পেপারের উপর সামান্য তেল মাখিয়ে বলগুলো তার উপর রাখুন। ই কাগজটিতেও সামান্য তেল মাখিয়ে আলতো করে চেপে গোল আকার দিন। ভুট্টার আটা সহজে ভেঙে যেতে পারে, তাই বেলন ব্যবহার করার চেয়ে হাত দিয়ে ছড়িয়ে দেওয়া বেশি সহজ। 

Advertisement

এবার লুচি ভাজার জন্য একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করুন। তেল ভালভাবে গরম হয়ে গেলে, সাবধানে লুচিগুলো তেলে ছাড়ুন। উভয় পাশ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজার সময় আঁচ মাঝারি রাখুন, যাতে লুচিগুলোর ভেতরটা কাঁচা না থাকে আবার বেশি আঁচে পুড়ে না যায়। 

গরম গরম ভুট্টার লুচি আলুর দম বা আলুর তরকারির সঙ্গে পরিবেশন করুন। 

TAGS:
POST A COMMENT
Advertisement