মুসুর ডালের বড়াচা ছাড়া যেমন সান্ধ্য আড্ডা জমে না, তেমনই ‘টা’ ছাড়া চা-ও জমে না। জমজমাটি গল্পের আসর জমজমাটি জিভকে তুষ্ট করতে পাতে রাখতে পারেন রকমারি ডাল বড়া। সেরকমই একটি বড়া হল মুসুর ডালের বড়া। অনেক বাড়িতেই এই বড়া হয়ে থাকে। আবার স্ট্রীট ফুড হিসাবেও খুব জনপ্রিয় এই মুসুর ডালের বড়া। ডালের সঙ্গে এই বড়া খেতে ভালই লাগে। শিখে নিন তাহলে এই মুসুর ডালের বড়া কীভাবে তৈরি করবেন।
উপকরণ: মুসুর ডাল ২৫০ গ্রাম, রসুনবাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা-চামচ, নুন স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল-চামচ ও কাঁচা লঙ্কা কুচি ১ চা-চামচ, পেঁয়াজ মিহি করে কাটা ১ কাপ, তেল ভাজার জন্য এবং জল পরিমাণমতো।
পদ্ধতি
মুসুর ডাল ভালোভাবে ধুয়ে সারাদিন জলে দিয়ে ভিজিয়ে রেখে তা আবার ধুয়ে নিয়ে জল ছেঁকে নিয়ে শিলে বা মিক্সিতে মিহি করে বেটে তাতে একে একে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি, হলুদ ও লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন এবং প্রয়োজন হলে অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে বড়ার আকারে করে ডুবন্ত গরম তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
মুসুর ডালের বড়ার সঙ্গে গরম গরম গরম চা-কফি হলে একদম জমে যাবে। অনেকে মুড়ির সঙ্গেও এই মুসুর ডালের বড়া খেয়ে থাকে।