ডালমুট রেসিপিবৃষ্টির দিনে চা-এর সঙ্গে টা খেতে ভালই লাগে। এই সময় ভাজাভুজি, চানাচুর জাতীয় খাবার সঙ্গে থাকলে তো কথাই নেই। আর এইসবের মধ্যে ডালমুটের তুলনা হয় না। একটু ডালমুট মুখে দিয়ে সঙ্গে গরম গরম দুধ চায়ে চুমুক দিলেই মন-মাথা সব ভাল হয়ে যায়। শুধু নিজের জন্য কেন, বাড়িতে অতিথি আসলেও চায়ের সঙ্গে সেরা বিকল্প ডালমুট। তবে যদি তা আপনি নিজেই বাড়িতে বানিয়ে নেন, তবে যে হবে আপনাই প্রশংসায় পঞ্চমুখ। ডালমুট কেবল সুস্বাদুই নয়, আপনি আপনার পছন্দ অনুসারে এটিকে মশলাদারও করতে পারেন। বাজারের ডালমুটের তুলনায় ঘরে তৈরি ডালমুট। শিখে নিন ডালমুটের রেসিপি।
উপকরণ
১ কাপ মুসুর ডাল ভেজানো
হাফ ছোটা চামচ হিং
১ ছোটা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১ ছোটো চামচ চাট মশলা
হাফ ছোটো চামচ বিট নুন
ভাজার তেল
নুন স্বাদমতো
পদ্ধতি
প্রথমে ডালটি ৪ থেকে ৬ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
ডালগুলো জল থেকে তুলে একটি কিচেন টাওয়েল বা পেপারের ওপর বিছিয়ে দিন, যাতে ডালের গায়ে একটুও জল না থাকে।
এবার একটি প্যানে তেল গরম করুন। শুকনো ডালগুলো একটি স্টিলের ছাঁকনিতে রেখে মাঝারি আঁচে তেলে মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজার পর অতিরিক্ত তেল ঝরানোর জন্য ডালগুলো টিস্যুপেপারের উপরে রাখুন।
এরপর, ভাজা ডালগুলো একটি বড় বাটিতে ঢেলে নিন। এতে হিং, লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা, বিটনুন এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এবার এগুলিকে পুরোপুরি ঠাণ্ডা হতে দিন। ঠাণ্ডা করা ডাল একটি এয়ার টাইট পাত্রে সংরক্ষণ করুন।