Muri Ghonto Recipe: মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, রেঁধেই দেখুন, দুপুরের খাওয়া জমে যাবে

এই মুড়িঘণ্টের সঙ্গে মুড়ির কোনও সম্পর্ক নেই। আসলে এই মুড়ি কথাটা এসেছে মুড়ো থেকে। যেহেতু মাছের মুড়ো ছাড়া এই পদ হবে না, তাই মুড়োর ঘণ্ট বা মুড়ি ঘণ্ট।

Advertisement
মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, রেঁধেই দেখুন, দুপুরের খাওয়া জমে যাবেমুড়ি ঘণ্টের রেসিপি
হাইলাইটস
  • বাঙালির চেনা রান্নার মধ্যে মুড়িঘণ্ট অন্যতম।

বাঙালির চেনা রান্নার মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল, সঙ্গে ঘি ও গরম মশলার সুগন্ধ, এই পদকে অন্য মাত্রা দেয়। যদিও এখন অনেক বাড়িতেই এই মুড়িঘণ্ট রান্নার চল নেই। আসলে এই রান্না করতে বেশ অনেকটা সময় চলে যায়। আর এই ব্যস্ততম জীবনে চটজলদি পদ রান্না করাই এখন চল হয়ে গেছে। তবে ছুটির দিনে কিংবা অন্যান্য সময়ে হাতে সময় থাকলে এই মুড়িঘণ্ট বানিয়ে নিতেই পারেন। রইল রেসিপি ও টিপস। 

এই মুড়িঘণ্টের সঙ্গে মুড়ির কোনও সম্পর্ক নেই। আসলে এই মুড়ি কথাটা এসেছে মুড়ো থেকে। যেহেতু মাছের মুড়ো ছাড়া এই পদ হবে না, তাই মুড়োর ঘণ্ট বা মুড়ি ঘণ্ট। প্রধানত বাঙাল বাড়িতে এই পদ রাঁধা হয়। পাকা রুই বা কাতলা মাছের মুড়ো দিয়েই এই পদ রান্না করা হয়। 

উপকরণ
রুই বা কাতলার মাথা (কানকো সমেত বা বাদ দিয়ে)
নুন
হলুদ
গোবিন্দভোগ চাল
সর্ষের তেল
ঘি
কাজুবাদাম-কিশমিশ
ডুমো করে কাটা আলু
শুকনো লঙ্কা
তেজপাতা
গোটা গরম মশলা
গোটা জিরে
জিরে গুঁড়ো
ধনেগুঁড়ো
লঙ্কাগুঁড়ো
আদাবাটা
চেরা কাঁচালঙ্কা
চিনি

পদ্ধতি
মাছের মুড়োতে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিন আধঘণ্টার জন্য। ৩০০ গ্রাম গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে নিন। 

কড়াইয়ে সম পরিমাণ সর্ষের তেল আর ঘি দিয়ে কাজুবাদাম, কিশমিশ ভেজে নিন। তাতে দিন ধুয়ে শুকিয়ে নেওয়া চাল। 

১০ মিনিট ভেজে মিশিয়ে তুলে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা আলু ভেজে নিন নুন দিয়ে। আলু তুলে রেখে ওই তেলে মাছের মাথা ভাজুন ১০ মিনিট ধরে।

খুন্তি দিয়ে মাছের মাথা ভেঙে দিন। ভাজা হয়ে গেলে তুলে রাখুন পাত্রে। ভাজা হয়ে গেলে তুলে রাখুন। 

আবার কড়াইয়ে ওই তেলে ঘি দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিন। ফোড়নে গোটা দারচিনি, লবঙ্গ, ছোট এলাচের সঙ্গে দিন গোটা জিরে।

এ বার হলুদ, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ভাজুন। দেখবেন যেন পুড়ে না যায়। এ বার আদাবাটা, গোটা গরমমশলা দিয়ে ২ মিনিট কষান। 

Advertisement

তার পর ওই মশলায় মাছের মাথা দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে, কিছুটা নেড়ে রান্না করুন। এ বার একে একে কাজুবাদাম কিশমিশ-সহ চাল, আলু দিন। 

৩-৪ টে চেরা কাঁচালঙ্কা দিয়ে রাঁধুন। তার পর দিন ৮০০ মিলিলিটার উষ্ণ জল ভাল করে মিশিয়ে নিয়ে একদম ঢিমে আঁচে কড়াই ঢাকা দিয়ে রান্না করুন ১০ মিনিট। 

নামানোর আগে দিন ৩০ গ্রাম চিনি। বেশি আগে চিনি দিলে কিন্তু চাল ভাল সিদ্ধ হবে না। সব উপকরণ দেওয়া হলে খুন্তি দিয়ে আলতো ভাবে রাঁধতে থাকুন।

দেখবেন যেন চাল ভেঙে না যায়। এর পর আবার কড়াই ঢাকা দিয়ে ঢিমে আঁচে রাখুন ৫ মিনিট। দেখুন চাল সিদ্ধ হয়েছে কিনা। তার পর আরও একবার গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিন। 

POST A COMMENT
Advertisement