Homemade Neem Soap: ত্বকের যত্নে নিম সাবান, কিনবেন কেন? বাড়িতেই বানান

এই সাবান মুখের ময়লা, অতিরিক্ত তেল ও ব্যাকটেরিয়াকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এতে ব্রণ হওয়ার ঝুঁকি কমে। এর সঙ্গে ত্বক পরিষ্কার, নরম ও ভাল থাকে। বাড়িতেই নিমের সাবান সহজেই তৈরি করতে পারেন।

Advertisement
ত্বকের যত্নে নিম সাবান, কিনবেন কেন? বাড়িতেই বানানবাড়িতেই তৈরি করুন নিম সাবান
হাইলাইটস
  • ত্বকের যত্নে নিমের জুড়ি মেলা ভার।

ত্বকের যত্নে নিমের জুড়ি মেলা ভার। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল গুণ থাকে। যা ত্বকের সমস্যাকে নিমেষে দূর করতে সহায়তা করে। নিম পাতার তৈরি সাবান ত্বকের জন্য তাই খুবই ভাল। এই সাবান মুখের ময়লা, অতিরিক্ত তেল ও ব্যাকটেরিয়াকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এতে ব্রণ হওয়ার ঝুঁকি কমে। এর সঙ্গে ত্বক পরিষ্কার, নরম ও ভাল থাকে। বাড়িতেই নিমের সাবান সহজেই তৈরি করতে পারেন। খুব কম উপকরণেই তৈরি হয়ে যাবে এই সাবান। 

উপকরণ
২৫০ গ্রাম গ্লিসারিন সাবান বেস
২৫ থেকে ৩০টি নিম পাতা,
আধা চা চামচ হলুদ গুঁড়ো, 
২ থেকে ৩টি ভিটামিন ই ক্যাপসুল, 
৪ ফোঁটা নিম এসেনশিয়াল অয়েল

কীভাবে বানাবেন?
নিম সাবান তৈরি করতে, প্রথমে নিম পাতাগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তারপর, পাতাগুলো মিক্সারে দিয়ে পিষে নিন। পাতা পেষার সময় জল দেবেন না। 

এখন আধা চা চামচ হলুদ গুঁড়ো যোগ করুন। তারপর, একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে এর তেলটুকু মিশ্রণটিতে মিশিয়ে দিন। সবশেষে, ৪ ফোঁটা নিম এসেনশিয়াল অয়েল যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। 

এবার গ্লিসারিন সাবান বেসটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। মাইক্রোওয়েভ বা ডাবল বয়লার ব্যবহার করে এটি গলিয়ে নিন। সাবান বেসটি পুরোপুরি গলে গেলে, তৈরি করে রাখা নিম মিশ্রণটি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।
এই মিশ্রণটি সাবানের ছাঁচে ঢেলে ১২ থেকে ২৪ ঘণ্টা জমতে দিন। সাবানটি জমে গেলে ছাঁচ থেকে বের করে নিন। 

কীভাবে ব্যবহার করবেন?
ছাঁচ থেকে সাবানটি বের করার পর ছোট ছোট টুকরো করে কেটে ব্যবহার করুন। প্রথমবার ব্যবহারের আগে আপনার পা বা হাতের একটি ছোট অংশে লাগিয়ে পরীক্ষা করে নিন। দি জ্বালা বা চুলকানি হয়, তবে এটি ব্যবহার করবেন না।

POST A COMMENT
Advertisement