ডাল রান্নার টিপসভারতীয়দের কাছে সবচেয়ে সহজ ও কমফোর্ট খাবার হল ডাল-ভাত। বাঙালি বাড়িতে তো বটেই, দেশের অন্যান্য অংশেও ডালের বিভিন্ন রেসিপি খাওয়া হয়ে থাকে। তবে ডালে যদি স্বাদ না থাকে তাহলে তা খেতে মোটেও ভাল লাগে না। আসলে প্রতিবার পারফেক্ট ডাল রান্না করা বেশ মুশকিল হয়ে পড়ে। আপনি যত ভাল রাঁধুনি হোন না কেন, ডাল তৈরি করতে গেলে কোনও না কোনও সমস্যা দেখা দেবে। ডাল পুষ্টিগুণে সমৃদ্ধ, তবে এতে এমন কিছু উপাদানও রয়েছে যা সঠিকভাবে রান্না না করলে স্বাদ এবং গঠন নষ্ট করতে পারে। যদি কখনও কখনও আপনার ডালে বেশি বা কম জল থাকে, তবে চিন্তা করার দরকার নেই। কয়েকটি সহজ টিপস অনুসরণ করে, আপনি প্রতিবারই নিখুঁত এবং সুস্বাদু ডাল তৈরি করতে পারবেন।
সঠিক ডাল নির্বাচন
নিখুঁত ডাল তৈরির জনয সঠিক ডাল বাছাই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ডালের স্বাদ, গঠন ও রান্নার সময় আলাদা। উদাহরণস্বরূপ মুগ ডাল হালকা ও দ্রুত সেদ্ধ হয়। ছোলার ডাল ঘন এবং রান্না করতে বেশি সময় লাগে।
রান্নার আগে মুসুর ডাল ভিজিয়ে রাখুন
৩০ মিনিট থেকে ১ ঘন্টা মসুর ডাল ভিজিয়ে রাখলে অনেক উপকার পাওয়া যায়। এটি মসুর ডালকে নরম করে, রান্নার সময় কমায় এবং স্টার্চ ভেঙে দেয়, যা আপনাকে হজম করতে সহায়তা করে।
প্রেসার কুকার
মুসুর হোক বা মুগ ডাল, রান্নার জন্য প্রেসার কুকার ব্যবহার করুন। এতে ডাল সঠিকভাবে এবং দ্রুত রান্না হয় আর নরমও হয়।
নুন পরে দিন
ডাল সেদ্ধ করার সময় নুন দিলে ডাল শক্ত ও শুকনো হয়ে যেতে পারে এবং রান্নায় দেরি হতে পারে। ডাল সম্পূর্ণভাবে রান্না হওয়ার পরই নুন দিন। এতে ডাল নরম থাকে।
ফোড়ন দেওয়া
ডালে ফোড়ন দিলে তা ডালের স্বাদ বাড়িয়ে দেয়। সাধারণ ডালকেও অসাধারণ করে তোলে। পেঁয়াজ, রসুন কুচি, টমেটো, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে ডালের স্বাদ বাড়বে বই কমবে না।