Peyaji Recipe: এভাবে বানালেই পেঁয়াজি হবে মুচমুচে, রইল টিপস ও রেসিপি

বাঙালিরা আবার তেলেভাজা খেতে ওস্তাদ। সেই তালিকায় আলুর চপ, বেগুনি, পেঁয়াজি অন্যতম। তবে বাড়িতেই যদি এই পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া তৈরি করে নেন, তাহলে মন্দ হয় না।

Advertisement
এভাবে বানালেই পেঁয়াজি হবে মুচমুচে, রইল টিপস ও রেসিপিপেঁয়াজি রেসিপি
হাইলাইটস
  • আর এই সময় বাড়িতে অতিথি আসলে তাদের জন্য ভাল মন্দ রান্না করতে হয় অবশ্যই।

একে তো রবিবার তারওপর আবার কালীপুজো। আর এই সময় বাড়িতে অতিথি আসলে তাদের জন্য ভাল মন্দ রান্না করতে হয় অবশ্যই। বিকেল বেলায় চা-কফির সঙ্গে একটচু মুখরোচক, নোনতা কিছু হলে তা খেতে সকলেরই ভালই লাগে। বাঙালিরা আবার তেলেভাজা খেতে ওস্তাদ। সেই তালিকায় আলুর চপ, বেগুনি, পেঁয়াজি অন্যতম। তবে বাড়িতেই যদি এই পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া তৈরি করে নেন, তাহলে মন্দ হয় না। স্বাদ কিন্তু পাবেন সেই চপের দোকানের মতোই। রইল পেঁয়াজির রেসিপি।  

উপকরণ
২ টো বড় পেঁয়াজ
১-২টো কাঁচালঙ্কা মিহি করে কাটা
জোয়ান সামান্য
লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ
হলুদ গুঁড়ো হাফ চামচ
স্বাদানুসারে নুন
ধনেপাতা কুচি
জল
বেসন
সাদা তেল

রেসিপি
প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। কাটা পেঁয়াজ একটি বড় বাটিতে রাখুন। এর সঙ্গে বেসন, মিহি করে কাটা কাঁচা লঙ্কা, জোয়ান, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, ধনেপাতা কুচি ভালভাবে মিশিয়ে নিন।

এবার অল্প অল্প করে জল দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। পেঁয়াজগুলোর গায়ে যেন বেসন ও মশলা সমানভাবে যেন লেগে থাকে। 

এরপর, একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে, তৈরি করা মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে দিন। মাঝারি আঁচে  পেঁয়াজিগুলো ভাজুন। সোনালি ও মুচমুচে না হওয়া পর্যন্ত ভেজে নিন। 

দুপিঠ ভাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজিগুলো তেল থেকে ছেঁকে প্লেটে রাখুন। ধনেপাতার চাটনি সহকারে পরিবেশন করুন। 

POST A COMMENT
Advertisement