সুজি আলুর চিলাসকালের ব্রেকফাস্টে অনেকেই চিলা খেতে বেশ পছন্দ করেন। এটা তৈরি করা খুবই সহজ। বেশিরভাগ সময়েই আমরা বেসনের চিলা তৈরি করে থাকি। তবে আপনি যদি একই ধরনের চিলা খেয়ে বোর হয়ে থাকলে একটু নতুন কিছু করতে পারেন। শিখে নিন সুজি ও আলুর টেস্টি চিলা কীভাবে তৈরি করবেন। এটা খুব ঝটপট আর সহজেই তৈরি হয়ে যাবে। এটা লাঞ্চে কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন। আসুন শিখে নিন আলু-সুজির সহজ চিলা রেসিপি।
উপকরণ
১ কাপ সুজি
আধ কাপ দই
২টো আলু
১টা পেঁয়াজ
১ ছোট চামচ মিহি করে কাটা আদা
২টো কাঁচালঙ্কা কাটা
২ বড় চামচ মিহি করে কাটা ধনেপাতা
আধ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
আধ চামচ গরম মশলা
হলুদ গুঁড়ো সামান্য
ধনে পাউডার সামান্য
জল
তেল ভাজার জন্য়
পদ্ধতি
সবার প্রথমে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার আলু ভাল করে গ্রেট করে নিন। এতে সুজি ও দই মেশান, এবার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে জল দিতে থাকুন। এই মিশ্রণটিকে ১৫ মিনিটের জন্য রেখে দিন। যাতে সুজি ফুলে ওঠে।
১৫ মিনিট পর এই মিশ্রণে কাটা পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি, আদা কুচি ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এবার এতে সব গুঁড়ো মশলা একে একে দিয়ে দিন। স্বাদানুসারে নুন দিন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিন।
ঘন ব্যাটার তৈরি হবে। এবার গ্যাসে তাওয়া বা ফ্রাইং প্যান গরম করুন। বড় চামচ বা হাতার সাহায্যে ওই মিশ্রণ থেকে তাওয়ায় গোল করে দিন। চিলার কোণায় একটু তেল দিন আর মাঝারি আঁচে রান্না করতে থাকুন। সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করুন। দ্বিতীয় পিঠও ভাল করে ভেজে নিন।
চিলা দুপিঠেই সোনালি রং ও একটু মুচমুচে হলে নামিয়ে নিন। সুজি-আুর চিলা ধনেপাতার চাটনি,টমেটো সস সহযোগে পরিবেশন করুন।