Monsoon Kitchen Hacks: বর্ষায় রান্নাঘরের মশলা মিইয়ে যাচ্ছে? কৌটোয় এই এক জিনিস রাখলেই সমস্যার সামধান

Kitchen Tips: বর্ষা ঢুকতে না ঢুকতেই নুন আর চিনি জল ছাড়তে শুরু করে, বিস্কুট-চানাচুর মিইয়ে যায়, আর ডাল বা সুজিতে পোকা ধরার আশঙ্কাও দ্বিগুণ বেড়ে যায়।

Advertisement
বর্ষায় রান্নাঘরের মশলা মিইয়ে যাচ্ছে? কৌটোয় এই এক জিনিস রাখলেই সমস্যার সামধান  প্রতীকী ছবি

বর্ষার মরসুম প্যাঁচপ্যাঁচে গরম থেকে স্বস্তি দিলেও, বাতাসে নিয়ে আসে প্রচুর আর্দ্রতা। এই মরসুমে যারা হেঁশেল সামলান, তাদের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়ায় রান্নাঘরের রসদ সুরক্ষিত রাখা। বর্ষা ঢুকতে না ঢুকতেই নুন আর চিনি জল ছাড়তে শুরু করে, বিস্কুট-চানাচুর মিইয়ে যায়, আর ডাল বা সুজিতে পোকা ধরার আশঙ্কাও দ্বিগুণ বেড়ে যায়।

খাবার দাবার সুরক্ষিত রাখবেন কীভাবে?

এই বিষয়গুলির দিকে নজর না দিলে শুধু যে পকেটের ক্ষতি তা-ই নয়, তা স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক হতে পারে। কিছু সহজ ও অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপায় রয়েছে, যার সাহায্যে বর্ষার দিনেও রান্নাঘরের জিনিসপত্র একেবারে সতেজ ও সুরক্ষিত রাখতে পারবেন।   

কাঁচ বা প্লাস্টিকের এয়ারটাইট পাত্র: বর্ষাকালে মশলা, ডাল ও চিনি সাধারণ কৌটোয় রাখার বদলে সব সময় এয়ারটাইট বা বায়ুরোধী জারে রাখুন। কৌটোর ঢাকনা খুব ভালভাবে বন্ধ করা প্রয়োজন, যাতে বাইরের স্যাঁতসেঁতে বাতাস ভেতরে ঢুকতে না পারে।

নুন ও চিনিতে রাখুন চাল: আর্দ্রতার কারণে নুন ও চিনি যাতে গলে না যায়, তার জন্য কৌটোর ভেতরে একটি ছোট সুতির পুঁটলিতে সামান্য কাঁচা চাল বেঁধে রেখে দিন। চাল অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় এবং জিনিসগুলি একেবারে ঝরঝরে থাকে।

ডাল ও সুজি শুকনো খোলায় ভেজে নিন: সুজি, বেসন ও ডালকে পোকার হাত থেকে বাঁচাতে কৌটোয় ভরার আগে কড়াইতে হালকা করে ‘ড্রাই রোস্ট’ (শুকনো খোলায় ভাজা) করে নিন। ঠান্ডা হওয়ার পর এগুলো কৌটোয় ভরে রাখলে আর কখনও পোকা ধরবে না।

তেজপাতা ও লবঙ্গের ব্যবহার: চাল, গম ও আটার পাত্রে কয়েকটা তেজপাতা, শুকনো নিম পাতা বা কয়েকটি লবঙ্গ ফেলে দিন। এগুলির কড়া গন্ধের কারণে বর্ষাকালেও শস্যে ঘুন বা সাদা পোকা ধরে না।

বিস্কুট-চানাচুরের জন্য ব্লটিং পেপার: বিস্কুট বা চানাচুরের প্যাকেট একবার খোলা হয়ে গেলে, কৌটোয় রাখার সময় নিচে এবং উপরে ব্লটিং পেপার বা টিস্যু পেপার দিয়ে দিন। এটি আর্দ্রতা শুষে নিয়ে সেগুলিকে মুচমুচে রাখবে।

Advertisement

জাদুকরী টোটকা: বিস্কুটের পাত্রে সামান্য চাল রাখলেও বিস্কুটে স্যাঁতসেঁতে ভাব পৌঁছাতে পারে না, ফলে দীর্ঘ সময় ধরে সেগুলি মুচমুচে ও তাজা থাকে। চাল একটি প্রাকৃতিক শোষক হিসাবে কাজ করে যা বাতাসের অতিরিক্ত আর্দ্রতা টেনে নেয়। এর জন্য একটি টিস্যু পেপারে কয়েক দানা চাল মুড়িয়ে বিস্কুট এবং চানাচুরের পাত্রে রেখে দিতে পারেন। ম্যাজিকের মতো কাজ করবে!
 

POST A COMMENT
Advertisement