How to Remove Coffee Stains: জামা-কাপড়ে কফি বা তেল মশলার জেদি দাগ তুলবেন কীকরে? ঠান্ডা জলের ট্রিকটি শিখুন

কফি পড়ে গেলে অনেকেই ঘাবড়ে গিয়ে জামাকাপড় জোরে জোরে ঘষতে থাকেন, যার ফলে দাগ আরও ছড়িয়ে পড়ে। তবে, কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে মিনিটের মধ্যেই কফির দাগ তুলে ফেলতে পারেন।

Advertisement
জামা-কাপড়ে কফি বা তেল মশলার জেদি দাগ তুলবেন কীকরে? ঠান্ডা জলের ট্রিকটি শিখুনজামা থেকে দাগ দূর করার ট্রিক

How to Remove Coffee Stains: কফি সবাই ভালোবাসে, কিন্তু কাপড়ে কফি পড়ে গেলে মেজাজটাই খারাপ হয়ে যেতে পারে। কফির জেদি দাগ সহজে ওঠে না। সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে তা স্থায়ী দাগও রেখে যেতে পারে। কফি পড়ে গেলে অনেকেই ঘাবড়ে গিয়ে জামাকাপড় জোরে জোরে ঘষতে থাকেন, যার ফলে দাগ আরও ছড়িয়ে পড়ে। তবে, কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে মিনিটের মধ্যেই কফির দাগ তুলে ফেলতে পারেন।

কাপড়ে কোনও দাগ দেখলে প্রথমে কী করতে হবে?
কাপড়ে কফি পড়লেই অবিলম্বে ব্যবস্থা নিন। দাগটি ঘষার পরিবর্তে, একটি পরিষ্কার টিস্যু বা কাপড় দিয়ে আলতো করে চেপে অতিরিক্ত তরল শুষে নিন। এরপর, পোশাকটি উল্টো করে দাগের ওপর পিছন দিক থেকে ঠান্ডা জল ঢালুন। এতে দাগটি কাপড়ের তন্তুর গভীরে বসে যায় না এবং সহজেই তুলে ফেলা যায়।

ঠান্ডা জল ব্যবহার করা কেন জরুরি?
ব্রিটেনের একটি জনপ্রিয় গৃহ ও জীবনশৈলী বিষয়ক ওয়েবসাইট ‘গুড হাউসকিপিং’-এর মতে, কফিতে যদি দুধ বা ক্রিম থাকে, তবে তা পরিষ্কার করতে কখনওই গরম জল ব্যবহার করবেন না। গরম জলের সংস্পর্শে এলে দুধের প্রোটিন কাপড়ের সুতোর সঙ্গে লেগে যায় এবং দাগটিকে স্থায়ীভাবে বসিয়ে দেয়। তাই, পোশাকটি পরিষ্কার করা সবসময় ঠান্ডা বা সাধারণ জল দিয়ে শুরু করুন।

বেকিং সোডা জেদি দাগ দূর করবে
কাপড় থেকে পুরোনো, শুকিয়ে যাওয়া দাগ তোলার জন্য বেকিং সোডা হল সেরা উপায়। দাগযুক্ত জায়গাটি সামান্য ভিজিয়ে নিন এবং এর উপর এক চা চামচ বেকিং সোডার গুঁড়ো ছিটিয়ে দিন। প্রায় আধা ঘণ্টা রেখে দিন, যাতে সোডাটি দাগটি পুরোপুরি শুষে নিতে পারে।

এরপর, ওয়াশিং মেশিনে সাধারণ জল দিয়ে পোশাকটি ধুয়ে নিন। খেয়াল রাখবেন, দাগ পুরোপুরি উঠে না যাওয়া পর্যন্ত পোশাকটি ড্রায়ারে শুকোবেন না, কারণ ড্রায়ারের তাপে দাগটি স্থায়ীভাবে বসে যেতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement