Ilish Khichuri: বর্ষার বৃষ্টিতে গরমা গরম ইলিশ খিচুড়ি, সঙ্গে একটু পাঁপড় ভাজা; ব্যস....রেসিপি

একরকম খিচুড়ি না খেয়ে নতুন কিছু বানিয়ে নিন। মুখে গেলে মন গলে যাবে। এমন স্বাদ যা আগে কখনও পাবেন না।

Advertisement
বর্ষার বৃষ্টিতে গরমা গরম ইলিশ খিচুড়ি, সঙ্গে একটু পাঁপড় ভাজা; ব্যস....রেসিপিইলিশ খিচুড়ি

বর্ষায় বৃষ্টিতে খিচুড়ি খাওয়া শুরু হবে। তবে একরকম খিচুড়ি না খেয়ে নতুন কিছু বানিয়ে নিন। মুখে গেলে মন গলে যাবে। এমন স্বাদ যা আগে কখনও পাবেন না।

উপকরণ
ইলিশ মাছ ৪ টুকরা, রসুনবাটা, আদাবাটা, পেঁয়াজবাটা, পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা ৪–৫টি, জল ১ কাপ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদগুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, সর্ষের তেল, লবণ স্বাদমতো।

খিচুড়ির জন্য: পোলাও চাল ৩ কাপ, মুগ ডাল ১ কাপ, মসুর ডাল ১ কাপ, কাঁচা লঙ্কা, গরম জল, নুন।

পদ্ধতি
প্রথমে ইলিশ মাছ আদা, রসুন ও সব মশলা দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখুন। এরপর পেঁয়াজ কুচি তেলে ভেজে বাদামি হলে মাছ দিয়ে দিন। অল্প নেড়ে জল দিয়ে ঢেকে মাঝারি আঁচ রান্না করুন। রান্না হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে আরও ৫ মিনিট দমে রাখুন।

অন্যদিকে মুগ ডাল হালকা ভেজে সেদ্ধ করে নিন। চাল ও মসুর ডাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। একই হাঁড়িতে মাছের মশলা থাকা তেলে চাল-ডাল দিয়ে ভেজে নিন। গরম জল দিয়ে ফুটতে দিন। কাঁচা লঙ্কা দিন। ঢেকে খানিকক্ষণ ফুটিয়ে ইলিশ মাছ ছড়িয়ে দিন। বাকিটা দমে রাখলেই তৈরি হবে সুগন্ধি ইলিশ খিচুড়ি।

POST A COMMENT
Advertisement