Tricks To Choose Sweet Litchi:পাকা-মিষ্টি লিচু কীভাবে চিনবেন? ফ্রিজে রাখা ঠিক? জানুন
Tricks To Choose Sweet Litchi: টাটকা টক-মিষ্টি লিচু সবাই পছন্দ করে, তবে লিচু কেনার আগে তা চেনা প্রয়োজন। তাই চলুন জেনে নেয়া যাক পাকা ও মিষ্টি লিচু চিনবেন কোন কোন উপায়ে-
টাটকা টক-মিষ্টি লিচু সবাই পছন্দ করে, তবে লিচু কেনার আগে তা চেনা প্রয়োজন- কলকাতা,
- 01 Jun 2022,
- (Updated 01 Jun 2022, 4:54 PM IST)
হাইলাইটস
- টাটকা টক-মিষ্টি লিচু সবাই পছন্দ করে
- তবে লিচু কেনার আগে তা চেনা প্রয়োজন
- পাকা ও মিষ্টি লিচু চিনবেন কোন কোন উপায়ে
Tricks To Choose Sweet Litchi: যখনই রসালো ফলের কথা আসে, আমাদের লিচুর কথা মনে পড়ে। লিচু শুধু সুস্বাদুই নয় সুস্বাস্থ্যও দেয়। ফোলেট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি৬ এর মতো পুষ্টি উপাদান লিচুতে রয়েছে। লিচু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হৃদরোগ ও রক্তচাপ কমাতেও লিচুকে উপকারী বলে মনে করা হয়। বাজারে এখন লিচু বিক্রি চলছে । তবে অনেকেই লিচু কিনে ঠকেছেন। সেটি হয়তো ছিল আধা পাকা ও টক স্বাদের। এখন লিচুর দামও অনেক বেশি। চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে বেশ। কিন্তু লাল টুকটুকে লিচু আকৃষ্ট করলেও মুখে দেয়ার পর প্রকৃত স্বাদ পাওয়া যাচ্ছে না। টক, পানসে, রস কম, গন্ধহীন এধরনের লিচু খেয়ে অসুস্থ হয়েছেন এমন নজিরও আছে। তাই লিচু কেনার আগে তা চেনা প্রয়োজন। তাই চলুন জেনে নেয়া যাক পাকা ও মিষ্টি লিচু চিনবেন কোন কোন উপায়ে-
কী ভাবে তাজা এবং সেরা লিচু চিনবেন? (How to choose best and fresh litchi)
লিচু একটি সাদা রঙের ফল যার ভিতরে একটি বীজ থাকে এবং উপরে থেকে খোসার রং লাল হয়। প্রায় এক ইঞ্চি ব্যাসের লিচু স্পর্শে নরম এবং এর সুগন্ধ ফুলের মতোই ফ্রেশ। তাজা লিচু বেছে নিতে চাইলে এই বিষয়গুলো মাথায় রাখুন-
- যদি লিচু স্পর্শে শক্ত মনে হয়, তাহলে বুঝে যাবেন লিচু কাঁচা। যদিও আপনি কাঁচা লিচু খেতে পারেন, কিন্তু কাঁচা লিচু খেলে পেটে ব্যথা হতে পারে, তাই সবসময় শুধু পাকা ফল খান।
- ফল বেশি পাকা হলে তা পচে যেতে পারে, তাই বেশি পাকা লিচু খাওয়াও উচিত নয়। বেশি পাকা লিচু দেখলেই বোঝা যায়। লিচু হাতে নিয়ে চাপ দিয়ে দেখুন। যদি বেশি নরম হয়, তাহলে সে লিচু কিনবেন না। কারণ সেগুলো বেশি পাকা কিংবা নষ্ট হয়ে থাকে।
- লিচুর খোসা ভেঙে গেলে বা বেশি ভিজে গেলে লিচুতে পচন দেখা দিতে পারে, এমন লিচু খাবেন না।
- বিভিন্ন জাতের ও রং ভেদে লিচু হয়ে থাকে। লাল, কমলা বা হালকা বাদামি রঙেরও লিচু পাওয়া যায়। তবে কেনার সময় দেখে নেবেন লিচুর খোসায় উজ্জ্বল রং। মনে রাখবেন ভালো লিচু সবসময় উজ্জ্বল রঙের হয়।
- লিচুর প্রকৃত স্বাদ পেতে হলে সতেজ দেখেই কিনতে হবে। তাই লিচুর বোঁটা লিচুর সঙ্গে সতেজ ও শক্তভাবে আটকে আছে কি-না তা খেয়াল রাখতে হবে।
- লিচুর গায়ে কোনো ধরনের কালো ছোপ আছে কি-না দেখে নিন। যদি এমন কোনো দাগ থাকে, তাহলে বুঝবেন এতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে।
- লিচুর বোঁটার কাছে কোনো ধরনের সূক্ষ্ম ছিদ্র থাকলে বুঝে নেবেন এতে পোকার উপদ্রব আছে।
- লিচুর বোঁটায় গুঁড়ি গুঁড়ি দানাদার উপাদান চোখে পড়লে সেগুলো কিনবেন না।
- লিচুর মুখ দেখে কেনা উচিত। সাধারণত পচা লিচুগুলোর মুখও পচা থাকে। যদি মুখটি ডালযুক্ত থাকে, তাহলে সেটি কিনতে পারেন।
- গাছ থেকে পাড়ার পর থেকেই লিচুর গুণাগুণ ধীরে ধীরে কমতে থাকে। বাতাসে লিচুর তরতাজা ভাবটি দ্রুত শুকিয়ে যায় এবং খোসা শক্ত হয়ে যায়
ফ্রিজে কতক্ষণ লিচু সংরক্ষণ করতে পারেন? (For how long you can store litchi in fridge)
তাজা লিচু ফ্রিজে ৫ থেকে ৭ দিন সংরক্ষণ করা যায়। কিন্তু ঘরের তাপমাত্রায় রাখলে লিচু ২ থেকে ৩ দিন সংরক্ষণ করা যায়। তাহলে লিচু সংরক্ষণের সঠিক উপায় কি? লিচু সংরক্ষণের সঠিক উপায় হল, এটি একটি তোয়ালেতে রাখা, যাতে অতিরিক্ত আর্দ্রতা তোয়ালে শুষে নিতে পারে এবং এটি লিচুতে সঠিক বাতাসও দেবে, মনে রাখবেন যে আপনাকে লিচু শুধুমাত্র তোয়ালেতে রাখতে হবে। এটা মোড়াবেন না।