Kitchen Tips: রান্নাঘরের এই ৯ জিনিসও ক্যান্সারের কারণ, দ্রুত সরান

Kitchen Tips: মারণ রোগ ক্যান্সার কখন কীভাবে শরীরে বাসা বেধে বসে তা জানা যায় না। ক্যান্সার রোগটি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ভীতি। আর এই ভীতি থাকা স্বাভাবিক। কারণ এই রোগে আক্রান্ত হওয়ার পরবর্তী সময় রোগীকে যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরাই জানেন! তাই অধিকাংশ মানুষ এই রোগটিকে ভয় পান।

Advertisement
রান্নাঘরের এই ৯ জিনিসও ক্যান্সারের কারণ, দ্রুত সরানরান্নাঘরেই লুকিয়ে ক্যান্সারের উৎস
হাইলাইটস
  • মারণ রোগ ক্যান্সার কখন কীভাবে শরীরে বাসা বেধে বসে তা জানা যায় না। ক্যান্সার রোগটি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ভীতি। আর এই ভীতি থাকা স্বাভাবিক।

মারণ রোগ ক্যান্সার কখন কীভাবে শরীরে বাসা বেধে বসে তা জানা যায় না। ক্যান্সার রোগটি নিয়ে মানুষের মধ্যে রয়েছে ভীতি। আর এই ভীতি থাকা স্বাভাবিক। কারণ এই রোগে আক্রান্ত হওয়ার পরবর্তী সময় রোগীকে যাঁরা সামনে থেকে দেখেছেন, তাঁরাই জানেন! তাই অধিকাংশ মানুষ এই রোগটিকে ভয় পান। তবে এই ক্যান্সার রোগ হওয়ার উৎস কিন্তু লুকিয়ে রয়েছে গৃহস্থের রান্নাঘরেই। রান্নাঘরের মধ্যেই এমন কিছু জিনিস রয়েছে যা অজান্তেই আমাদের শরীরে ক্যান্সারের রোগকে প্রবেশ করাচ্ছে। আসুন জেনে নিই রান্নাঘরের এই জিনিসগুলি আসলে কী কী।  

প্লাস্টিকের বোতল
সব রান্নাঘরেই প্লাস্টিকের পাত্র বা বোতল মজুত থাকে। কিন্তু এই প্লাস্টিকই কিন্তু ক্যানসার বয়ে আনার এক অন্যতম উৎস। বিপিএ (বিসফেনল এ) পাওয়া যায়  প্লাস্টিক বোতলে, যা আপনার শরীরের প্রাকৃতিক হরমোনের ভারসাম্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর প্রভাব ফেলে। 

নন-স্টিক কুকওয়্যার
এখন অনেকেই নন-স্টিক কুকওয়্যারে রান্না করা পছন্দ করেন। তার অন্যতম কারণ হল এই পাত্রে রান্না করতে তেল খুব কম লাগে। কিন্তু এই ধরনের পাত্র শরীরের জন্য ক্ষতিকারক বলছেন বিশেষজ্ঞরা। নন-স্টিক প্যান বেশি তাপমাত্রায় গরম করলে তা থেকে পিফিওএ (Perflurooctanoic Acid) বের হয়, যা থেকে শরীরে বাসা বাধতে পারে টেস্টিকিউলার, ওভারি ও কিডনিতে ক্যান্সার। 

প্রক্রিয়াজাত খাবার
সময় বাঁচানোর জন্য অনেকসময়ই আমরা ক্যান ফুড বা প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকি, কিন্তু এতে থাকা বিপিএ ও বিষ আমাদের শরীরে ক্যান্সারকে স্বাগত জানানোর জন্য যথেষ্ট। 

সাদা তেল
সাদা তেল বা রিফাইন্ড অয়েলে থাকা ট্রান্স ফ্যাট স্তন ক্যান্সার ও কোলন ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। 

প্রক্রিয়াজাত মাংস
সসেজ, হ্যাম খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু জানেন কী এতে শরীরের কতটা ক্ষতি করছেন? এই ধরনের প্রসেস মিট কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে পুরুষদের মধ্যে। 

প্লাস্টিকের কাটিং বোর্ড
কাঠের কাটিং বোর্ডের বদলে অনেকেই প্লাস্টিকের কাটিং বোর্ড ব্যবহার করে থাকেন সবজি-ফল কাটাকুটির জন্য। এর মধ্যে থাকা সূক্ষ্ম প্লাস্টিকের কণা আমাদের খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। 

Advertisement

দুগ্ধজাত পণ্য
অনেকেই দুধ-পনীর রোজের খাবারে রাখেন, কিন্তু দেখা গিয়েছে যারা এটা করেন উল্লেখযোগ্যভাবে তাদের মধ্যে লিভার ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। 

ডায়েট সোডা
জিরো ফিগার ও ডায়েটের চক্করে অনেকেই ডায়োট সোডা বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন। কিন্তু এই ধরনের পানীয় ক্যানসারের ঋুঁকি বাড়িয়ে দেয় ১৩ শতাংশ। 

বাসন মাজার সাবার ও ডিশওয়াশ
সব রান্নাঘরেই এটা মজুত থাকে। কিন্তু এতে থাকা ক্ষতিকারক উপাদান শরীরে ক্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি করে। 

POST A COMMENT
Advertisement