Keratin Treatment at Home: পার্লার বাদ! বাড়িতেই চুলের কেরাটিন ট্রিটমেন্ট করে বাঁচান হাজার হাজার টাকা

Hair Treatment: ঘরে বসে কেরাটিন ট্রিটমেন্ট করার উপযোগী দুটি প্রাকৃতিক হেয়ার মাস্ক বা চুলের প্যাক সম্পর্কে জেনে নিন। এই মাস্কগুলো ব্যবহার করে চুলকে মসৃণ, মজবুত এবং ঝলমলে করতে পারেন।

Advertisement
পার্লার বাদ! বাড়িতেই চুলের কেরাটিন ট্রিটমেন্ট করে বাঁচান হাজার হাজার টাকাপ্রতীকী ছবি

অনেকেই মসৃণ, ঝলমলে, সুন্দর চুল পেতে কেরাটিন ট্রিটমেন্ট করান। কিন্তু আপনি কি জানেন যে, কোনও রকম রাসায়নিক, বাহ্যিক জিনিসের সাহায্য ছাড়াই, প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে ঘরে বসেই চুলে কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন? ঘরে বসে কেরাটিন ট্রিটমেন্ট করার উপযোগী দুটি প্রাকৃতিক হেয়ার মাস্ক বা চুলের প্যাক সম্পর্কে জেনে নিন। এই মাস্কগুলো ব্যবহার করে চুলকে মসৃণ, মজবুত এবং ঝলমলে করতে পারেন। এর পাশাপাশি সাশ্রয় হবে হাজার হাজার টাকা।

ডিমের হেয়ার মাস্ক

এর জন্য আপনার প্রয়োজন হবে ২টি ডিমের সাদা অংশ, ২ চামচ মধু এবং ১/২ বাটি নারকেল তেল।

কীভাবে তৈরি করবেন ডিমের হেয়ার মাস্ক?

* প্রথমে একটি বাটি নিন। ডিম ভেঙে এর সাদা অংশটি আলাদা করে বাটিতে ঢেলে নিন। ডিমের কুসুমটি আপনি অন্য কোনও কাজে ব্যবহার করতে পারেন অথবা ফেলে দিতে পারেন।

* এবার এর সঙ্গে মধু এবং নারকেল তেল যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন।

* সব উপকরণ ভালভাবে মিশে গেলে, এই মিশ্রণটি চুলে লাগিয়ে নিন।

* চুলে লাগানো মাস্কটি পুরোপুরি শুকিয়ে গেলে, শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।

* সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতিটি অনুসরণ করুন।

* মাত্র কয়েক দিনের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যে, আপনার চুল পার্লারের কেরাটিন ট্রিটমেন্টের মতোই মসৃণ এবং ঝলমলে হয়ে উঠেছে।

দই এবং অ্যালোভেরা জেলের মাস্ক

এর জন্য আপনার প্রয়োজন হবে ১/২ কাপ দই, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল (তাজা জেল হলে সবচেয়ে ভাল, তবে কেনা জেল দিয়েও কাজ চলবে) এবং ১ টেবিল চামচ নারকেল তেল।

দই এবং অ্যালোভেরা জেল দিয়ে কীভাবে মাস্ক তৈরি করবেন?

* প্রথমে অ্যালোভেরা জেল নিন, এর সঙ্গে দই যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন।

* এবার এতে নারকেল তেল যোগ করুন এবং তিনটি উপকরণই খুব ভালভাবে মিশিয়ে নিন।

Advertisement

* আপনার হেয়ার মাস্ক এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এটি আপনার চুলে সমানভাবে লাগিয়ে নিন।

* মাস্কটি চুলে পুরোপুরি শুকিয়ে যেতে দিন, এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।

* সপ্তাহে অন্তত একবার এই ঘরোয়া উপায়টি ব্যবহার করুন।

* মাত্র কয়েক দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে, চুল আগের চেয়ে অনেক বেশি মসৃণ এবং ঝলমলে হয়ে উঠেছে।


 

POST A COMMENT
Advertisement