Luffa Benefits: তরতরিয়ে ওজন কমায় ঝিঙে, শরীরকে ঠান্ডা ও তরতাজা রাখতেও অতুলনীয় উপকার

সবজির মধ্যে ঝিঙে শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। ঝিঙে এমন একটি সবজি যে সবাই এটি খেতে পছন্দ করে না। কিন্তু কিছু মানুষ আছে যাদের ঝিঙে খুবই পছন্দ। ঝিঙের উপকারিতা জানলে চমকে যাবেন। যারা ঝিঙে খেতে ভালোবাসেন না, তারাও খাবেন।

Advertisement
তরতরিয়ে ওজন কমায় ঝিঙে, শরীরকে ঠান্ডা ও তরতাজা রাখতেও অতুলনীয় উপকারঝিঙে/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • সবজির মধ্যে ঝিঙে শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে
  • ঝিঙে এমন একটি সবজি যে সবাই এটি খেতে পছন্দ করে না
  • ঝিঙের উপকারিতা জানলে চমকে যাবেন

Luffa Health Benefits: সবজির মধ্যে ঝিঙে (Luffa) শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। ঝিঙে এমন একটি সবজি যে সবাই এটি খেতে পছন্দ করে না। কিন্তু কিছু মানুষ আছে যাদের ঝিঙে খুবই পছন্দ। ঝিঙের উপকারিতা জানলে চমকে যাবেন। যারা ঝিঙে খেতে ভালোবাসেন না, তারাও খাবেন। কারণ, এর মধ্যে আছে শরীরকে ঠান্ডা রাখার ম্যাজিক। স্বাস্থ্যের জন্য অফুরন্ত উপকার দেয় ঝিঙে।

ঝিঙেতে উপস্থিত পুষ্টিগুণ শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখে। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা শরীরকে সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করে। গবেষণা অনুসারে, ঝিঙে মাথাব্যথা নিরাময়েও সাহায্য করে। ঝিঙেতে অ্যান্টি-আলসার বৈশিষ্ট্যও রয়েছে যা গ্যাস্ট্রিক আলসারের মতো রোগের ঝুঁকি থেকে শরীরকে রক্ষা করে।

ঝিঙে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও, আমাশয় নিরাময়েও সহায়ক। ওজন কমাতেও ঝিঙের ভূমিকা অনবদ্য। ঝিঙের শুকনো পাতার গুঁড়ো অনেক রোগ সারাতে সাহায্য করে। ঝিঙের তরকারি শরীরের জন্য খুবই উপকারী। অনেক শাকসবজি মিশিয়ে ঝিঙের স্যুপ খেলেও শরীর সুস্থ ও প্রাণবন্ত থাকে।

পর্যাপ্ত পরিমাণে খাদ্য আঁশ থাকায় হজমে সহায়তা করে।গ্যাসের সমস্যাও দূর করতে সাহায্য করে। ঝিঙেয় থাকা খাদ্যশক্তি দেহের দুর্বলতা কাটিয়ে প্রয়োজনীয় শক্তি যোগাতে সাহায্য করে। এটি শ্বাসকষ্ট অর্থাত্‍ হাঁপানি, জ্বর, কাশি ও কৃমিরোগ উপশম করে।

POST A COMMENT
Advertisement