Lychee Peel Benefits: গ্ল্যামার ফেটে পড়বে, লিচুর খোসাতেও প্রচুর গুণ, কীভাবে ব্যবহার?

Lychee Peel For Home Remedies: আমরা সবাই লিচুর উপকারিতা সম্পর্কে অবগত, কিন্তু আপনি কি এর খোসার উপকারিতা সম্পর্কে জানেন?

Advertisement
 গ্ল্যামার ফেটে পড়বে, লিচুর খোসাতেও প্রচুর গুণ, কীভাবে ব্যবহার? লিচুর মত এর খোসাও দারুণ উপকারী
হাইলাইটস
  • লিচুর মত এর খোসাও দারুণ উপকারী
  • স্কিনের জেল্লা বাড়িয়ে দিতে পারে কেয়ক গুণ
  • ভুলেও ফেলবেন না লিচুর খোসা

Importance Of Lychee Peel: আজকাল ফলের বাজার লিচুতে পরিপূর্ণ, এটি এমন একটি ফল যার উৎপাদন বিহারের মুজাফফরপুর জেলায় সবচেয়ে বেশি, তবে সারা ভারতে এর প্রেমিদের কোন অভাব নেই।  লিচু খাওয়ার পর আমরা প্রায়শই এর খোসা ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন যে লিচুর খোসারও রয়েছে অনেক উপকারিতা।

 

 

লিচু থেকে পাওয়া পুষ্টি উপাদান
লিচুতে ভিটামিন সি, ফোলেট, নিয়াসিন, রিবোফ্লাভিন, বিটা ক্যারোটিন এবং ফোলেটের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি রয়েছে। এটি আমাদের শরীরের বিভিন্ন উপায়ে উপকার করতে পারে। 

লিচু খাওয়ার ৫টি উপকারিতা

  • শরীর হাইড্রেটেড থাকে
  • স্থূলতা কম হবে
  •  হজম ঠিক থাকবে
  •  গলা ব্যথার উপশম হবে
  • গর্ভবতী মহিলাদের জন্য উপকারি

লিচুর বেশিরভাগ উপকারিতা সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, কিন্তু আমরা সবসময় এর খোসা ডাস্টবিনে ফেলে দিই, তবে জানলে অবাক হবেন যে  লিচুর খোসাও কম উপকারী নয়। 

 

 

লিচুর খোসার উপকারিতা 

  • লিচুর খোসা ফেস স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর জন্য মিক্সার গ্রাইন্ডারে খোসা রেখে চালের গুড়ো, অ্যালোভেরা জেল এবং গোলাপ জল দিয়ে পিষে নিন। আপনার মুখে ম্যাসাজ করুন এবং পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপনার মুখ উজ্জ্বল হবে।
  • লিচুর খোসা দিয়েও ঘাড়ের দাগ দূর হয়ে  যায়, এর জন্য খোসা পিষে লেবুর রস, নারকেল তেল, হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এতে ঘাড়ের মৃত কোষ দূর হবে।
  • পায়ের গোড়ালির ময়লা পরিষ্কার করতে লিচুর খোসা খুবই সহায়ক। এর জন্য খোসা মোটা করে পিষে মুলতানি মাটি, আপেল ভিনেগার, বেকিং সোডা মিশিয়ে নিন। এটি গোড়ালিতে লাগান এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর জল দিয়ে পরিষ্কার করুন।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য ঘরোয়া প্রতিকার এবং সাধারণ তথ্যের উপর ভিত্তি করে। এটি গ্রহণ করার আগে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আজতক বাংলা  এটি নিশ্চিত করে না।)

POST A COMMENT
Advertisement