Mango Lassi Recipe: এই গরমে বাড়িতেই তৈরি করুন পাকা আমের লস্যি, রইল RECIPE

এই গরমে প্রাণ জোড়াতে পারে শুধুমাত্র ঠান্ডা খাবার কিংবা পানীয়। তাই দোকানে দোকানে কোল্ডড্রিঙ্কস কেনার হিড়িক পড়ে গিয়েছে। তবে অনেকেই কোল্ডড্রিঙ্কসের পাশাপাশি লস্যি খেতেও ভালোবাসেন। দইয়ের মালাই দেওয়া ঠান্ডা লস্যি খেতে কে না ভালোবাসে বলুন তো।

Advertisement
এই গরমে বাড়িতেই তৈরি করুন পাকা আমের লস্যি, রইল RECIPE পাকা আমের লস্যি
হাইলাইটস
  • এই গরমে প্রাণ জোড়াতে পারে শুধুমাত্র ঠান্ডা খাবার কিংবা পানীয়।

এই গরমে প্রাণ জোড়াতে পারে শুধুমাত্র ঠান্ডা খাবার কিংবা পানীয়। তাই দোকানে দোকানে কোল্ডড্রিঙ্কস কেনার হিড়িক পড়ে গিয়েছে। তবে অনেকেই কোল্ডড্রিঙ্কসের পাশাপাশি লস্যি খেতেও ভালোবাসেন। দইয়ের মালাই দেওয়া ঠান্ডা লস্যি খেতে কে না ভালোবাসে বলুন তো। তবে এই লস্যি যদি আম দিয়ে তৈরি হয়, তাহলে বিষয়টা আরও জমে উঠবে। বৈশাখের এই তপ্ত গরমে ম্যাঙ্গো লস্যি প্রাণ এবং মন দুটোই জোড়াবে। বাড়িতেই এই ম্যাঙ্গো লস্যি খুব সহজেই তৈরি করা যায়। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই ম্যাঙ্গো লস্যি তৈরি করবেন। 

শরীর ঠাণ্ডা করতে বাড়িতেই বানিয়ে ফেলা যায় সুস্বাদু অথচ স্বাস্থ্যকর ঠাণ্ডা পানীয়। লস্যি তো গরমকালে অনেকেই প্রিয় পানীয়। আর এর মধ্যে যদি আম মেশে তাহলে তো কথাই নেই। ঘরে কীভাবে বানাবেন রেস্তোরাঁ স্টাইল ম্যাঙ্গো লস্যি? দেখে নিন রেসিপি-

উপকরণ
পাকা আম ১ কাপ, টক দই, ঠান্ডা দুধ, মধু ২ টেবিল চামচ, এলাচ গুঁড়ো, বরফ। 

পদ্ধতি
প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের পেস্ট করতে হবে। তার মধ্যে পরপর টক  দই, দুধ, মধু, এলাচ গুঁড়ো দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণ ঘন হয়ে এলে সামান্য বরফ কুচি দিতে হবে। তারপর আরেকবার সবটা মিশিয়ে নিলেই তৈরি ম্যাঙ্গো লস্যি। উপরে কিছু আমের টুকরো ছড়িয়ে দিলেই তৈরি ঠাণ্ডা ঠাণ্ডা ম্যাঙ্গো লস্যি।

এবার সুন্দর গ্লাসে ঢেলে উপর থেকে সামান্য আমের কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এই পানীয় আপনাকে দিনভর চনমনে রাখবে। শরীরের আর্দ্রতা ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।

POST A COMMENT
Advertisement