Monsoon Home Safety Tips: বর্ষায় ঘরে কেন্নো, ব্যাঙ, সাপ ঢোকা আটকানোর নিনজা টেকনিক

Monsoon Home Safety Tips: বর্ষা মানেই এক দিকে স্বস্তি। অন্য দিকে বাড়তি কিছু ঝামেলাও। বৃষ্টি শুরু হতেই অনেক বাড়িতে হঠাৎ কেন্নো, ব্যাঙ, এমনকি সাপ ঢুকে পড়ে। রাতে বাথরুমে গিয়ে ব্যাঙের দেখা মেলা কিংবা ঘরের কোণে কেন্নো দেখতে পাওয়া নতুন কিছু নয়।

Advertisement
বর্ষায় ঘরে কেন্নো, ব্যাঙ, সাপ ঢোকা আটকানোর নিনজা টেকনিকবর্ষায় সাপ তাড়ানোর উপায় জানুন।
হাইলাইটস
  • বর্ষা মানেই এক দিকে স্বস্তি। অন্য দিকে বাড়তি কিছু ঝামেলাও।
  • রাতে বাথরুমে গিয়ে ব্যাঙের দেখা মেলা কিংবা ঘরের কোণে কেন্নো দেখতে পাওয়া নতুন কিছু নয়।

Monsoon Home Safety Tips: বর্ষা মানেই এক দিকে স্বস্তি। অন্য দিকে বাড়তি কিছু ঝামেলাও। বৃষ্টি শুরু হতেই অনেক বাড়িতে হঠাৎ কেন্নো, ব্যাঙ, এমনকি সাপ ঢুকে পড়ে। রাতে বাথরুমে গিয়ে ব্যাঙের দেখা মেলা কিংবা ঘরের কোণে কেন্নো দেখতে পাওয়া নতুন কিছু নয়। আবার টানা বৃষ্টিতে বাড়ির আশপাশের গর্তে জল জমলে সাপও শুকনো আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসতে পারে।  

তবে কয়েকটি সহজ ব্যবস্থা নিলেই এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। এর জন্য দামি কোনও জিনিস কেনারও প্রয়োজন নেই। বাড়ির কোথা দিয়ে এই প্রাণীগুলি ঢুকছে, প্রথমে সেটি খুঁজে বের করতে হবে।

দরজা-জানলার ফাঁক বন্ধ করুন
বাড়িতে কেন্নো, ব্যাঙ বা সাপ ঢোকার অন্যতম সহজ রাস্তা হল দরজা-জানলার নীচের ফাঁক। দেওয়ালের ছোট গর্ত দিয়েও ছোট প্রাণী ঢুকে পড়তে পারে। তাই দরজার নীচে রাবারের ডোর সিল বা ডোর সুইপ লাগানো যেতে পারে। জানলায় মশারি বা শক্ত জালি লাগিয়ে রাখুন। দেওয়াল, মেঝে কিংবা পাইপের চারপাশে কোনও ফাঁক থাকলে সিমেন্ট বা উপযুক্ত সিল্যান্ট দিয়ে তা বন্ধ করুন।  

বর্ষায় এই জায়গাটির দিকে বিশেষ নজর দেওয়া দরকার। রান্নাঘর, বাথরুম এবং বাড়ির বাইরের ড্রেনের মুখ খোলা থাকলে সেখান দিয়ে ব্যাঙ বা অন্য প্রাণী ঢুকে পড়তে পারে। সাপও কখনও কখনও নালা বা পাইপের রাস্তা ব্যবহার করতে পারে। তাই ড্রেনের মুখে মজবুত জালি লাগিয়ে রাখুন। তবে জালিতে যাতে ময়লা জমে জল বেরোনোর রাস্তা বন্ধ না হয়ে যায়, সেটিও নিয়মিত পরিষ্কার করতে হবে।

বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন
জঙ্গল হয়ে থাকা ঘাস, শুকনো পাতা, ইট, কাঠ বা আবর্জনার স্তূপ প্রাণীদের লুকিয়ে থাকার জায়গা তৈরি করে। তাই বাড়ির চারপাশে ঝোপঝাড় বেশি বাড়তে দেবেন না। শুকনো পাতা এবং আবর্জনা নিয়মিত সরিয়ে ফেলুন। কাঠ বা ইটের স্তূপ থাকলে সেটি বাড়ির দেওয়াল ঘেঁষে না রাখাই ভাল। সরকারি স্বাস্থ্য নির্দেশিকাতেও বাড়ির চারপাশের গর্ত বন্ধ করা এবং গাছপালা দরজা-জানলা থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।  

Advertisement

কোথাও জল জমতে দেবেন না
ব্যাঙের আনাগোনা কমাতে এই নিয়মটি খুব গুরুত্বপূর্ণ। বারান্দা, ছাদ, উঠোন কিংবা বাগানে বৃষ্টির জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন। উল্টে রাখা বালতি, টবের নীচের পাত্র, পুরনো টায়ার বা অন্য কোনও পাত্রে জল জমছে কি না, তা দেখে নিন। জমা জল পোকামাকড় এবং ব্যাঙকে আকৃষ্ট করতে পারে। আবার ব্যাঙ ও ইঁদুরের উপস্থিতি সাপের আনাগোনারও কারণ হতে পারে।  

ইঁদুরের উপদ্রব কমান
বাড়ির আশপাশে ইঁদুর থাকলে সাপের আসার সম্ভাবনাও বাড়তে পারে। কারণ ইঁদুর অনেক সাপের খাবার। তাই খাবার সব সময় ঢেকে রাখুন। আবর্জনা খোলা জায়গায় ফেলে রাখবেন না। ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করুন। পশুপাখির খাবারও খোলা জায়গায় না রাখাই ভাল। বাড়ির দেওয়াল বা মেঝেতে ইঁদুর ঢোকার গর্ত থাকলে তা বন্ধ করুন।   

POST A COMMENT
Advertisement