Narendra Modi Yoga: নিময়িত কোন কোন যোগাসন করেন মোদী? VIDEO দেখে আপনিও শিখে নিন

বছরের কেবল এই একটা দিনই নয়, মোদী কিন্তু নিয়মিত যোগাসন অভ্যাস করেন। ৭৫ বছর বয়সেও তাঁর ফিট থাকার অন্যতম কারণ নিয়মিত যোগাভ্যাস। কোন কোন আসন করেন প্রধানমন্ত্রী? আপনিও শিখে নিন সেগুলি।

Advertisement
নিময়িত কোন কোন যোগাসন করেন মোদী? VIDEO দেখে আপনিও শিখে নিনকী কী যোগাসন করেন প্রধানমন্ত্রী?
হাইলাইটস
  • নিয়মিত যোগাসন অভ্যাস করেন মোদী
  • কোন কোন আসন করেন প্রধানমন্ত্রী?
  • আপনিও শিখে নিন সেগুলি

রবিবার, ২১ জুন কলকাতার রেড রোডে বর্ণাঢ্য যোগ দিবস অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে ৬টা ২৫ মিনিটে তিনি এই যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। নিজে করবেন নানা যোগাসন।  বছরের কেবল এই একটা দিনই নয়, মোদী কিন্তু নিয়মিত যোগাসন অভ্যাস করেন। ৭৫ বছর বয়সেও তাঁর ফিট থাকার অন্যতম কারণ নিয়মিত যোগাভ্যাস। কোন কোন আসন করেন প্রধানমন্ত্রী? আপনিও শিখে নিন সেগুলি। 

যোগাসন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।আগেও বহুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের দাওয়াই হতে পারে যোগাসন।' তিনি বহুবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'সকালে উঠে নিয়মিত যোগব্যায়াম আর প্রাণায়াম করি। এটা আমার বহু দিনের অভ্যাস, আর সেই কারণেই আমি সারা দিন এতটা ফিট থাকতে পারি।'

কোন কোন আসন করেন মোদী?
শশাঙ্কাসন: এই আসনটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজমশক্তির উন্নতি ঘটায়। এই আসনটি নিয়ম করে করলে পিঠের ব্যথা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। 

তাড়াসন: এই আসনটি নিয়মিত করলে শরীরের ভারসাম্য ঠিক থাকে। শরীরের গঠন ঠিক রাখতেও বেশ উপকারী এই আসন। ঊরু, হাঁটু ও গোঁড়ালির শক্তি বৃদ্ধি করতেও তড়াসন করা হয়। 

সূর্য নমস্কার: এই আসনটি নিয়মিত করলে সারা শরীরের ব্যায়াম হয়। রক্ত সঞ্চালন ভাল থাকে। ফুসফুস থেকে হার্ট, লিভার, কিডনি– সব অঙ্গই ভাল থাকে। ত্বকের স্বাস্থ্য ভাল হয়, মনও ভাল থাকে নিয়মিত সূর্য নমস্কার করলে। অনেক জটিল অসুখের ঝুঁকিও কমে যায়। বিভিন্ন ভিডিয়োয় মোদীকে এই আসনটি করতে দেখা গিয়েছে।

নাড়িশোধন প্রাণায়াম: এই প্রাণায়ামটি হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের খেয়াল রাখতে সাহায্য করে। এই আসন জীবনশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে। এই আসনটিকে অনুলোম বিলোম প্রাণায়ামও বলা হয়। মানসিক চাপ কমাতে সাহায্য করে এই প্রাণায়াম।

Advertisement

সেতুবন্ধনাসন: এই আসনটি হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে নিয়মিত এই আসনটি করতে পারেন, উপকার পাবেন। 

তবে কোনওরকম শারীরিক সমস্যা থাকলে আসনগুলি করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। 

 

POST A COMMENT
Advertisement