Sikkim Online Permit: ছাঙ্গু, নাথু লা যাওয়া এবার আরও সহজ, অনলাইনেই পারমিট পাবেন পর্যটকরা

সিকিমের জনপ্রিয় পর্যটন স্থল ছাঙ্গু লেক, নাথু লায় পৌঁছনোর জন্য এবার পর্যটকদের লাগবে একটি কিউআর কোড মাত্র। অনলাইনেই পারমিট মিলবে বিশেষ এই স্পটগুলিতে পৌঁছনোর জন্য। কীভাবে আবেদন করবেন?

Advertisement
ছাঙ্গু, নাথু লা যাওয়া এবার আরও সহজ, অনলাইনেই পারমিট পাবেন পর্যটকরাসিকিমে এবার অনলাইনেই মিলবে পারমিট
হাইলাইটস
  • ছাঙ্গু লেক, নাথু লায় পৌঁছনোর জন্য এবার পর্যটকদের লাগবে একটি কিউআর কোড
  • অনলাইনেই পারমিট মিলবে সিকিমের টুরিস্ট স্পটে পৌঁছনোর জন্য
  • কীভাবে আবদেন করবেন পর্যটকরা?

ভ্রমণপিপাসুদের জন্য বড় খবর। এবার থেকে সিকিমে অনলাইনেই মিলবে পারমিট। লাচুং, লাচেন, ছাঙ্গু যাওয়া এখনও আরও সহজ হল।

রাজ্যের উচ্চতম পর্যটন কেন্দ্র ও সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে ভ্রমণে কাগজপত্রের জায়গায় ডিজিটাল পারমিটের ব্যবস্থা আনার প্রস্তুতি শুরু হয়েছে। তালিকায় প্রথমেই রয়েছে সিকিমের জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশনগুলি। ফলে এবার নাথু লা, ছাঙ্গু লেক পর্যন্ত পৌঁছনোর পারমিট মিলবে অনলাইনেই।

ম্যানুয়াল পারমিট বন্ধ হলে একদিকে যেমন অসাধু চক্রের রমরমা বন্ধ করা যাবে, অন্য দিকে পর্যটকদের অনেকটাই সুবিধা মিলবে বলে মনে করা হচ্ছে। এতদিন পূর্ব ও উত্তর সিকিমের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের বেড়াতে যেতে হলে রাজ্য পর্যটন দপ্তরের কাছ থেকে হাতে লেখা পারমিট সংগ্রহ করতে হতো। সেই পারমিটই এবার অনলাইনে ইস্যু করা হবে।

সিকিম প্রশাসন জানিয়েছে, অনলাইন পারমিট সিস্টেম চালু হলে পর্যটকরা যেমন দ্রুত পারমিট পাবেন তেমন যথাযথ হিসেবও থাকবে। সিকিম রাজ্য পরিবহণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সি এস রাও জানিয়েছেন, এই পাহাড়ি রাজ্যকে দু'টি ভাগে ভাগ করা হবে। একটি হবে রেস্ট্রিকটেড এলাকা পারমিট। অন্যটি হবে প্রোটেকটেড এরিয়া পারমিট। দ্বিতীয় বিভাগে পড়ছে নাথু লা, ছাঙ্গু, লাচেন, লাচুং, জুলুক। এই জনপ্রিয় স্পটগুলিতে যাওয়ার জন্য এবার থেকে কিউআর কোড প্রয়োজন পড়বে।

কীভাবে আবেদন?

সিকিম রাজ্য পরিবহণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সি এস রাও জানিয়েছেন, পর্যটকরা এবার থেকে অনলাইনে আবেদন করতে পারবেন পারমিটের জন্য। একটি কিউআর কোড ভিত্তিক পারমিট দেওয়া হবে তাদের। এর ফলে যেখানে যেখানে চেকপোস্ট রয়েছে, সেখানে পারমিট চেকিং হবে স্ক্যানারের মাধ্যমেই। যা অনেক সুবিধানজনক এবং দ্রুত হবে। এই পদ্ধতিটি সমস্ত পর্যটক বিভাগ, পুলিশ, পরিবহণ এবং সেনার কাছে থাকবে।

জানা গিয়েছে, বর্তমানে পরীক্ষামূলক মহড়া চলছে অনলাইন পারমিট সিস্টেমের। সাফল্য এলে পুরোপুরি বাস্তবায়িত হবে। পর্যটকদের অযথা হয়রানি দূর করতে এবং দালালচক্র বন্ধ করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে সিকিম প্রশাসন। এর ফলে খুব দ্রুত চেক পয়েন্ট পেরিয়ে টুরিস্ট স্পটগুলিতে পৌঁছতে পারবেন পর্যটকরা। বারবার করে আলাদা পারমিট দেখাতে হবে না চেক পোস্টগুলিতে। কিউআর কোড স্ক্যান করলেই মিলবে এন্ট্রি।

Advertisement

সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল নাথু লা। হাজার হাজার পর্যটক প্রতি বছর বেড়াতে যান সেখানে। নাথু লা সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে বিশেষ পারমিট প্রয়োজন হয় পর্যটকদের। তবে এই পারমিট পাওয়ার ক্ষেত্রে অসাধু চক্রের রমরমা কারবার চলত বলে অভিযোগ। সেই সমস্যা এ বার অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

 

TAGS:
    POST A COMMENT
    Advertisement