Thakurbari Special Recipe: রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের পদ, পাঁচফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল

ভোজনরসিক মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রান্নার প্রতিও তাঁর বিশেষ আগ্রহ ছিল। রবীন্দ্র পত্নী প্রতিমা দেবী খুব ভাল রান্না করতেন। ফলে তাঁর জন্য রোজই কোনও না কোনও নতুন পদের উদ্ভাবন হত ঠাকুরবাড়ির রান্নাঘরে। ঠাকুরবাড়ির রান্না -তা সে নিরামিষ হোক বা আমিষ ,কিংবা মন্ডা-মিঠাই, সবেতেই যেন অন্যরকম স্বাদের ছোঁয়া।

Advertisement
রবীন্দ্রনাথ ঠাকুরের পছন্দের পদ, পাঁচফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোলঠাকুরবাড়িরর বিশেষ পদ
হাইলাইটস
  • ভোজনরসিক মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।

ভোজনরসিক মানুষ ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রান্নার প্রতিও তাঁর বিশেষ আগ্রহ ছিল।  রবীন্দ্র পত্নী প্রতিমা দেবী খুব ভাল রান্না করতেন। ফলে তাঁর জন্য রোজই কোনও না কোনও নতুন পদের উদ্ভাবন হত ঠাকুরবাড়ির রান্নাঘরে। ঠাকুরবাড়ির রান্না -তা সে নিরামিষ হোক বা আমিষ ,কিংবা মন্ডা-মিঠাই, সবেতেই যেন অন্যরকম স্বাদের ছোঁয়া। নিরামিষ খাবার তো ভীষণই পছন্দ করতেন রবীন্দ্রনাথ, তবে আমিষেও কিছু কিছু পদ ছিল যা খাওয়ার জন্য মাঝে মাঝেই প্রতিমা দেবীর কাছে আবদার  করতেন তিনি। তেমনই একটি পদ হল পাঁচ ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল। চলুন জেনে নিই  কীভাবে তৈরি করবেন এই পদ। খুব সামান্য এবং সাধারণ উপকরণ দিয়েই  রান্না করতে পারবেন এই পদ। গরমের জন্য খুব উপাদেয় খাবার এটি। 

উপকরণ
বড় বড় পোনা মাছের পিস (৫-৬ টা)

নুন (স্বাদ মতো)

চিনি (সামান্য)

হলুদ (দরকার মতো)

সর্ষের তেল (পরিমাণ মতো)

আলু লম্বা করে পিস করা (৬ টুকরো)

পটল লম্বা করে পিস করা (৬ টুকরো)

কলাইয়ের ডালের বড়ি (৫-৬টা)

ধনে গুঁড়ো (পরিমাণ মতো)

কাঁচা লংকা (৫-৬টা)

আদা বাটা (১ টেবিল চামচ)

পাঁচফোড়ন 

তেজপাতা 

পদ্ধতি 

প্রথমেই মাছের পিসগুলো ভাল করে পরিষ্কার করে নিয়ে তাতে নুন, হলুদ মাখিয়ে উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে রেখে দিন। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মাছের পিসগুলো দিয়ে সেগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে। ওই একই তেলে লম্বা করে কেটে রাখা পটল আর আলু দিয়ে তারমধ্যে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিন। তারপর বড়িগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিন। তাতে ফোড়ন দিন তেজপাতা আর পাঁচফোড়ন। গন্ধ বেরলে তাতে দিয়ে দিন আদা বাটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিন ভেজে রাখা সবজিগুলো। নাড়াচাড়া করুন। পরিমাণ মতো লবন,ধনে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে আবারও কিছুক্ষণ  নাড়াচাড়া করুন। কষতে কষতে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিন। এবার তাতে দিয়ে দিন ভেজে রাখা মাছের পিস। মশলার সঙ্গে সবটা ভালমতো মিশে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিন। গ্যাসের আঁচ কমিয়ে দিন। ১০ মিনিট বাদে ঢাকনা খুলে কাঁচা লংকা আর ভেজে রাখা কলাই ডালের বড়ি দিয়ে গরম গরম পরিবেশন করুন পাঁচফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল। এই ঝোল ভাতের সঙ্গেই খেতে ভাল লাগবে।

Advertisement

POST A COMMENT
Advertisement