Relationship Tips: ১০-১২ বছরের সম্পর্কে আগ্রহ হারিয়েছে? রইল টিপস, ফিরবে ভালোবাসার দিন

যেকোনও সম্পর্কে খুশি থাকটা খুবই জরুরী। তাতে প্রেম হোক বা বন্ধুত্ব। সম্পর্ক মজবুত রাখতে দু'জনেরই সুখী থাকা গুরুত্বপূর্ণ। দু'জনের মধ্যে একজন খুশি না হলেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই জানার চেষ্টা করুন পার্টনার খুশি কিনা। যেকোনও সম্পর্কেই আবেগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকে সম্পর্কে ভালো না থাকলে অভিনয় করে যায় ভালো থাকার, কিন্তু এভাবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া খুবই মুশকিল। 

Advertisement
১০-১২ বছরের সম্পর্কে আগ্রহ হারিয়েছে? রইল টিপস, ফিরবে ভালোবাসার দিন

Relationship Tips: যেকোনও সম্পর্কে খুশি থাকটা খুবই জরুরী। তাতে প্রেম হোক বা বন্ধুত্ব। সম্পর্ক মজবুত রাখতে দু'জনেরই সুখী থাকা গুরুত্বপূর্ণ। দু'জনের মধ্যে একজন খুশি না হলেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। তাই জানার চেষ্টা করুন পার্টনার খুশি কিনা। যেকোনও সম্পর্কেই আবেগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেকে সম্পর্কে ভালো না থাকলে অভিনয় করে যায় ভালো থাকার, কিন্তু এভাবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া খুবই মুশকিল। 

যে সম্পর্কে খুশি নন সেই সম্পর্ক মানসিক চাপের কারণও হতে পারে। বিশেষত যদি নিজের সর্বস্ব দিয়ে সম্পর্কটি বাঁচিয়ে রাখতে চান। এর ফলে আপনার মন এবং শরীরের উপর প্রভাব পড়তে পারে।

তাই জানুন এমন কিছু লক্ষণ যাতে সহজে বুঝে যাবেন পার্টনার খুশি নন। এইগুলি বুঝতে পারলেই, সম্পর্কের ভীতকে আরও মজবুত করে তুলতে পারবেন। 

- যেকোনও সম্পর্কের মধ্যে যোগাযোগ কমে আসা সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ। - পার্টনার একা থাকতে চাইলে, অনুভূতি প্রকাশ না করতে চাইলে বা কথা বলা কম করে দিলে বুঝে যান যে তিনি খুশি নন। পার্টনারের সঙ্গে খোলাখুলি কথা বলা, তাকে বোঝার চেষ্টা করা দরকার। 
- এছাড়াও, সম্পর্কে মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করেন পার্টনার দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তাহলে তিনি খুশি নন। মানসিকভাবে সম্পর্ককে মজবুত করে তোলার চেষ্টা করুন। 
- দু'জনে একসঙ্গে সময় কাটান, একে অপরের ব্যাপারে জানতে আরও বেশি আগ্রহী হন। 
- সঙ্গীর রোজকার রুটিন বা অভ্যাসের পরিবর্তন হলেও বুঝে নিতে হবে তিনি খুশি নেই। এছাড়াও, ছোটখাটো বিষয়ে রেগে যাওয়া বা তর্ক করা খুশি না থাকারই লক্ষণ। 
- তাঁর সঙ্গে ঝগড়া না করে ভালোভাবে কথা বলে বোঝানো,তাঁকে বোঝা। চেষ্টা করুন তাঁর রাগের কারণ জানার। 
- খুশি থাকতে অবশ্যই ভবিষ্যতের পরিকল্পনা করুন পার্টনারের সঙ্গে। এতে সম্পর্ক যেমন মজবুত হয় তেমনই ভালো থাকা যায়।

Advertisement

POST A COMMENT
Advertisement