Rice Side Effects : পেট ভরে রোজ ভাত খাচ্ছেন? জানেন কী কী বিপদ হতে পারে শরীরে

Rice Side Effects : কথায় বলে মাছে-ভাতে বাঙালি। ভাত ছাড়া অন্য কিছু খাদ্যতালিকায় রাখা ভাবতে পারেন না বাঙালি সমাজের একটা বড় অংশ। তিন বেলা কিংবা দুবেলা ভাত সকলেরই চাই। কিন্তু অতিরিক্ত ভাত খাওয়ার ফলে কি শরীরের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? এ বিষয়ে গবেষণা যা বলছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

Advertisement
পেট ভরে রোজ ভাত খাচ্ছেন? জানেন কী কী বিপদ হতে পারে শরীরেভাতের বিপদ। প্রতীকী ছবি
হাইলাইটস
  • পেট ভরে রোজ ভাত খাচ্ছেন?
  • জানেন কী কী বিপদ হতে পারে শরীরে
  • জানুন বিস্তারিত তথ্য

Rice Side Effects : কথায় বলে মাছে-ভাতে বাঙালি। ভাত ছাড়া অন্য কিছু খাদ্যতালিকায় রাখা ভাবতে পারেন না বাঙালি সমাজের একটা বড় অংশ। তিন বেলা কিংবা দুবেলা ভাত সকলেরই চাই। কিন্তু অতিরিক্ত ভাত খাওয়ার ফলে কি শরীরের কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? এ বিষয়ে গবেষণা যা বলছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। গবেষকরা দাবি করেছেন যে আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় ভাত নিয়মিত রাখেন, তবে আপনার শরীরে বিপজ্জনক বিষাক্ত রাসায়নিকগুলি যেতে পারে। এই বিষাক্ত রাসায়নিকের নাম 'আর্সেনিক'। উদ্বেগের বিষয় হল, চালে উপস্থিত আর্সেনিক রাসায়নিকের পরিমাণ এত বেশি যে, তা উপেক্ষা করা যায় না।

কী কী বিপদ হতে পারে

গবেষকদের মতে, আর্সেনিক শরীরে পৌঁছানোর পরে এই বিষাক্ত রাসায়নিক মানুষের মধ্যে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসসহ আরও অনেক মারাত্মক রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। সাধারণত আর্সেনিক রাসায়নিক মাটিতে পাওয়া যায়, যার কারণে এর কিছু প্রভাব মাটি থেকে জন্মানো খাদ্যদ্রব্যগুলিতেও আসে। কিন্তু ধানের ফসল বাকি ফসল থেকে ভিন্নভাবে জন্মায়। ধানে বেশি জল ব্যবহার করা হয় এবং বেশি জলে নিমজ্জিত হওয়ার কারণে, আর্সেনিক রাসায়নিক জলে দ্রবীভূত হয় এবং ধানের ফসল এই বিষাক্ত রাসায়নিক ব্যাপক মাত্রায় শোষণ করে। এই কারণেই অন্যান্য জিনিসের তুলনায় চালে ১০ থেকে ২০ শতাংশ বেশি আর্সেনিক রাসায়নিক পাওয়া যায়।

বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ডি মেহার্গের মতে, ভাতে উপস্থিত আর্সেনিক নামক বিষাক্ত রাসায়নিক আপনার কতটা ক্ষতি করবে, তাও নির্ভর করে আপনি কতটা ভাত খান তার ওপর। অধ্যাপক অ্যান্ডি মেহার্গের মতে, সপ্তাহে একবার বা দুবার ভাত খেলে, স্বাস্থ্যের তেমন ক্ষতি হয় না। তবে ছোট বাচ্চাদের ভাত খাওয়া থেকে দূরে রাখাই ভালো। যদিও এই খবরটি পড়ার পরে অনেকেই খুব বেশি চিন্তিত হবেন। বিশেষ করে যাঁরা ভাতের উপর অতিমাত্রায় নির্ভরশীল। কিন্তু তাঁদের খুব বেশি চিন্তা করতে হবে না, কারণ চালে পাওয়া আর্সেনিকের মাত্রা কমাতে পারেন এবং এর দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।

Advertisement

কীভাবে বিপদ থেকে রক্ষা পাবেন ?

প্রফেসর মেহার্গের মতে, আপনি যদি বেশি জল ব্যবহার করে ভাত রান্না করেন অর্থাৎ ১ বাটি চালে ৫ বাটি জল, তাহলে চালে উপস্থিত আর্সেনিক রাসায়নিকের মাত্রা কমাতে পারে। এ ছাড়া আরও জল কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে ভাত রান্না করলে, তা চালে উপস্থিত আর্সেনিক রাসায়নিকের মাত্রা ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। এভাবে ভাত তৈরির এই কৌশলগুলো অবলম্বন করে ভাত খেয়েও নিজেকে নিরাপদ রাখতে পারেন।

POST A COMMENT
Advertisement