চা খাওয়ার আগে না পরে? কোন সময় জল খাওয়া উচিত, জেনে নিন

অনেকের অভ্যাস, চা খাওয়ার আগে জল খাওয়া। আবার অনেকে চা খাওয়ার পর জল খান। শরীর সুস্থ রাখতে কোনটা সঠিক? অভ্যাস ঠিক না থাকলে হজমের সমস্যা হতে পারে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে তা থেকে বড় কোনও রোগও বাসা বাধতে পারে শরীরে। তাই সঠিক নিয়ম না জানলে সমস্যা হতে পারে। তাই আজ আমরা আপনাদের জানাবো চায়ের আগে জল না পরে? কোনটা স্বাস্থ্যকর

Advertisement
চা খাওয়ার আগে না পরে? কোন সময় জল খাওয়া উচিত, জেনে নিন চা ও জল

অনেকের অভ্যাস, চা খাওয়ার আগে জল খাওয়া। আবার অনেকে চা খাওয়ার পর জল খান। শরীর সুস্থ রাখতে কোনটা সঠিক? অভ্যাস ঠিক না থাকলে হজমের সমস্যা হতে পারে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে তা থেকে বড় কোনও রোগও বাসা বাধতে পারে শরীরে। তাই সঠিক নিয়ম না জানলে সমস্যা হতে পারে। তাই আজ আমরা আপনাদের জানাবো চায়ের আগে জল না পরে? কোনটা স্বাস্থ্যকর

চায়ের আগে জল খাওয়া উচিত কিনা?
চায়ের আগে জল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। এটি আপনাকে নানা রকম সুবিধা দেয়। 

অ্যাসিডিটি প্রতিরোধ: চায়ের প্রকৃতি অম্লীয়। খালি পেটে চা খেলে শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। চা খাওয়ার ১০-১৫ মিনিট আগে এক গ্লাস জল খেলে পাকস্থলীতে একটি সুরক্ষা স্তর তৈরি হয়, যা অ্যাসিডিটি এবং বুকজ্বালা কমিয়ে দেয়।

দাঁতের সুরক্ষা: চায়ে ট্যানিন থাকে, যা দাঁত হলুদ করে দিতে পারে। জল খােলে করলে প্রথমে দাঁতের উপর একটি আর্দ্র স্তর তৈরি হয়, যা দাগ প্রতিরোধে সাহায্য করে।

জল খাওয়া: চা এ কটি মূত্রবর্ধক যা শরীর থেকে জল বের করে দেয়। আগে থেকে জল খাওয়া ডিহাইড্রেশন প্রতিরোধ করা যায়। 

চায়ের পর জল খাওয়া কি ঠিক?
চা খাওয়ার পরপরই জল খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এর বেশ কিছু অসুবিধা রয়েছে।

দাঁতের সংবেদনশীলতা: চা গরম থাকে, অন্যদিকে জল খাওয়া সাধারণত স্বাভাবিক তাপমাত্রার বা ঠান্ডা হয়। তাপমাত্রার এই আকস্মিক পরিবর্তন দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে, যার ফলে দাঁতে ঝিনঝিন অনুভূতি হয়।

হজমের সমস্যা: আয়ুর্বেদ অনুসারে, খুব গরম কিছুর পর খুব ঠান্ডা কিছু খেলে শরীরের তাপমাত্রার ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। গরম চায়ের পরপরই জল খেলে পাকস্থলীর তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং পেট ভার বা গ্যাস হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement