প্রতীকী ছবিWeight Gain Tips: একদিকে যেখানে বিশ্বের ৭০ শতাংশ মানুষ ওজন বেড়ে যাওয়ায় সমস্যায় রয়েছে, অন্যদিকে ২০ শতাংশ মানুষ রোগা হওয়ার কারণে সমস্যায় রয়েছেন। মাত্র ১০ শতাংশ মানুষ সুস্থ জীবন উপভোগ করছেন। খুব বেশি রোগা হলে অনেকে হীনমন্যতায় ভোগেন। আপনিও যদি চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে এমন কিছু পদ্ধতি জেনে রাখুন যা আপনাকে সাহায্য করতে পারে। তার জন্য দুধের সঙ্গে কয়েকটি জিনিস খেতে হবে, তাতে হুড়হুড় করে বাড়বে ওজন, মাসল গ্রোথ হবে। সেগুলি কী জেনে নিন।
দুধ
দুধের সঙ্গে কলা খেলে ওজন দ্রুত বাড়ে। কলায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ক্যালরি থাকে। তাই ওজন বাড়াতে চাইলে অবশ্যই দুধের সঙ্গে অন্তত ২টি কলা খান।
খেজুর
খেজুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফাইবার এবং ভিটামিন সি পাওয়া যায়। এটি দুধের সঙ্গে খেলে ওজন বাড়াতে সাহায্য করে।
বেদানা
বেদানাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কে, এ, ই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং কপার পাওয়া যায়। এটি দুধের সঙ্গে খেলে ওজন দ্রুত বাড়ে।
বাদাম
চিনে বাদামে ক্যালরির পাশাপাশি এতে ফ্যাটও প্রচুর পরিমাণে পাওয়া যায়। দুধের সঙ্গে এটি খেলে শুধু ওজনই বাড়ে না, মনও তীক্ষ্ণ হয়।
মধু
মধুতে অনেক ধরনের ঔষধি গুণ পাওয়া যায়। দুধের সঙ্গে মিশিয়ে পান করলে ওজন বাড়ে। এক গ্লাস দুধে এক চামচ মধু মিশিয়ে পান করা খুবই উপকারী।