রয়্যাল এনফিল্ড হান্টারের নতুন ভার্সান? ভারতে রয়্যাল এনফিল্ডের চাহিদা দিনে দিনে বাড়ছে। তরুণ প্রজন্মের মধ্যে তো বটেই, বিভিন্ন বয়সের মানুষই এই বাইকে মজে রয়েছেন। তবে অনেকেই এমন আছেন, যারা মনে করেন, রয়্যাল এনফিল্ড কিনতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। সহজ মাসিক কিস্তিতে কিনে ফেলাই যায় এই বাইক।
নতুন ক্রেতাদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে Royal Enfield Hunter 350। সাধারণভাবে অন্য বাইকের তুলনায় দাম অনেকটাই কম। সঙ্গে রয়েছে সহজ কিস্তির সুবিধাও। ফলে এই বাইকের বাজার ক্রমশ বাড়ছে।
দাম কত?
Royal Enfield Hunter 350-র দাম অন্য যে কোনও রয়্যাল এনফিল্ড বাইকের থেকে অনেকটাই কম। ভারতের বাজারে এই বাইকের এক্স-শোরুম দাম সাধারণত প্রায় ১.৪০ লক্ষ থেকে ১.৭০ লক্ষ টাকার মধ্যে। দাম কম থাকায়, এই বাইক কিনতে খুব বেশি টাকা ডাউন পেমেন্ট করতে হয় না। পাশাপাশি মাসিক কিস্তিও খুব সহজ হয়। সে কারণে এই বাইকের চাহিদা বেশ বেশি ভারতীয় বাজারে।
বিভিন্ন ফাইন্যান্স সংস্থার বিভিন্ন স্কিম থাকলেও, মোটামুটি ৩৬ মাসের ইএমআই করলে ৪,৫০০ থেকে ৫,০০০ টাকার কাছাকাছি প্রতি মাসে দিতে হতে পারে। লোনের মেয়াদ আরও বাড়ানোর সুযোগ থাকলে, এই মাসিক কিস্তির টাকা আরও অনেকটা কম দিতে হয়।
কী কী ফিচার রয়েছে?
Hunter 350 শুধু EMI-র দিক থেকেই নয়, ব্যবহারিক দিক থেকেও নতুন রাইডারদের জন্য বেশ সুবিধাজনক। বাইকটির ওজন Classic বা Bullet-এর তুলনায় কম এবং শহরের রাস্তায় চালানোও সহজ। এছাড়া আধুনিক ডিজাইন, ৩৪৯ সিসি ইঞ্জিন এবং আরামদায়ক রাইডিং পজিশনের কারণে এটি দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযুক্ত। ফলে যারা প্রথমবার প্রিমিয়াম মোটরসাইকেল কিনতে চান, তাদের জন্য Hunter 350 একটি ব্যালান্সড প্যাকেজ।
সব মিলিয়ে বলা যায়, যদি আপনার স্বপ্ন থাকে Royal Enfield কেনার কিন্তু বাজেট সীমিত হয়, তাহলে Hunter 350 সবচেয়ে সহজ শুরু হতে পারে। তুলনামূলক কম দাম, সহজ EMI এবং ব্যবহারিক পারফরম্যান্স—এই তিন কারণে নতুন ক্রেতাদের কাছে এই বাইকটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।