Personality : গান-নাচের মাধ্যমেও জানা যায় কারোর চরিত্র! কীভাবে বুঝবেন?

Personality : অনেকেই শুনে অবাক হবেন যে, নাচের স্টাইল দেখেও একজন ব্যক্তির চরিত্র সম্পর্কে আভাস পাওয়া যায়। আপনি যদি আপনার ভবিষ্যত জীবনসঙ্গীর ব্যক্তিত্ব জানতে চান, তবে তাঁদের নাচের জন্য আমন্ত্রণ জানান, কারণ একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে সঙ্গীত একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে।

Advertisement
গান-নাচের মাধ্যমেও জানা যায় কারোর চরিত্র! কীভাবে বুঝবেন?নাচের স্টাইল দেখেও মানুষ চেনা যায়। প্রতীকী ছবি
হাইলাইটস
  • গান-নাচের মাধ্যমেও জানা যায় কারোর চরিত্র
  • কীভাবে বুঝবেন?
  • জানুন বিস্তারিত তথ্য

Personality : কখনও হাতের লেখা, কখনওবা কথা বলার স্টাইল, একজন ব্যক্তির চরিত্র বা ব্যক্তিত্ব সম্পর্কে জানতে এগুলোই কাজে লাগে। এমন প্রতিবেদন আগে হয়েছে। কিন্তু অনেকেই শুনে অবাক হবেন যে, নাচের স্টাইল দেখেও একজন ব্যক্তির চরিত্র সম্পর্কে আভাস পাওয়া যায়। আপনি যদি আপনার ভবিষ্যত জীবনসঙ্গীর ব্যক্তিত্ব জানতে চান, তবে তাঁদের নাচের জন্য আমন্ত্রণ জানান, কারণ একটি নতুন গবেষণায় দাবি করা হয়েছে যে সঙ্গীত একজন ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে।

কী বলছে সমীক্ষা

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফ গবেষণায় নেতৃত্বদানকারী পাইনল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জিওপ লাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, "সংগীত এবং নৃত্য মানুষের মধ্যে শক্তিশালী আবেগ জাগাতে পরিচিত এবং আবেগ শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা যায়।" তিনি বলেছিলেন যে লোকেরা চিহ্ন হিসাবে শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে। গবেষকরা কার্যকলাপ রেকর্ডিং প্রযুক্তির সাহায্যে গবেষণায় জড়িত সমস্ত স্বেচ্ছাসেবীদের নাচের শৈলী রেকর্ড করেছেন।

গানের মাধ্যমেও কারোর চরিত্র সম্পর্কে অনুধাবন করা যায়। বিশেষত সেই মানুষটি কেমন গান পছন্দ করেন। কেমন ধরনের গান শোনেন, সেই থেকে তাঁর অবস্থা সম্পর্কে জানা যায়। তবে পুরোপুরি যে কারোর চরিত্র সম্পর্কে জানা যাবে, সেটা কিন্তু অসম্ভব। শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির চরিত্র সম্পর্কে একটা সঠিক আভাস পাওয়া যায়। কারোর ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানতে হলে তাঁকে আরও ভালোভাবে জানা প্রয়োজন। সেটা হলেই তাঁর চরিত্র কিংবা ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবেন। ধরুন কেউ রোমান্টিক গান বেশি শোনেন। এতে বোঝা যাবে ওই ব্যক্তি সঙ্গীনির প্রতি খুবই রোমান্টিক। কেউ দুঃখের গান বেশি শুনলে বোঝা যাবে সে সমস্ত সম্পর্ক নিয়ে খুব বেশি ভাবুক গোছের। এমন ভাবেই নাচ এবং গানের মাধ্যমে কারোর ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা আভাস পেতে পারেন।

POST A COMMENT
Advertisement