Sugar Alternatives: চিনি কিনতেই হবে না, রান্নায় মিষ্টি দিতে বিকল্প ৮টি জিনিস ব্যবহার করা যায়, জেনে রাখুন

দেশে চিনির দাম দ্রুতগতিতে বেড়েই চলেছে। ১ কেজি চিনির রিটেল মূল্য ৬৫ টাকায় পৌঁছেছে, বা কিছু কিছু জায়গায় তা আরও বেশি। এখনও অধিকাংশ বাড়িতেই সকালের চা কিংবা কফি চিনি দিয়ে খাওয়ার চলই রয়েছে। এছাড়াও বাড়িতে যে কোনও উসব-অনুষ্ঠানে মিষ্টি তৈরি কিংবা চাটনিতেও চিনির মিষ্টতাই পছন্দ করেন সকলে।

Advertisement
চিনি কিনতেই হবে না, রান্নায় মিষ্টি দিতে বিকল্প ৮টি জিনিস ব্যবহার করা যায়, জেনে রাখুনচিনির বিকল্প
হাইলাইটস
  • উৎসবের মরশুমেই মিষ্টি খাওয়া একপ্রকার না হতেই চলেছে।

উৎসবের মরশুমেই মিষ্টি খাওয়া একপ্রকার না হতেই চলেছে। চিনি ক্রমবর্ধমান দাম চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের কপালেও। দেশে চিনির দাম দ্রুতগতিতে বেড়েই চলেছে। ১ কেজি চিনির রিটেল মূল্য ৬৫ টাকায় পৌঁছেছে, বা কিছু কিছু জায়গায় তা আরও বেশি। এখনও অধিকাংশ বাড়িতেই সকালের চা কিংবা কফি চিনি দিয়ে খাওয়ার চলই রয়েছে। এছাড়াও বাড়িতে যে কোনও উসব-অনুষ্ঠানে মিষ্টি তৈরি কিংবা চাটনিতেও চিনির মিষ্টতাই পছন্দ করেন সকলে। যদিও চিকিৎসক-পুষ্টিবিদদের মতে চিনি একেবারেই স্বাস্থ্যকর নয়। সে কারণেই তো রোজের ডায়েটে থেকে চিনি বাদ দেওয়ার কথা চিকিৎসকরা বলে থাকেন। তবে চিনির বদলে কিছু এমন জিনিস রয়েছে, যা চা-কফি বা রান্নায় দিলে তা মিষ্টি হবে। আসুন তাহলে চিনির বিকল্প কী কী হতে পারে দেখে নেওয়া যাক।

ব্রাউন সুগার
চিনির সব চাইতে উপযুক্ত বিকল্প এটিই। ব্রাউন সুগারের সাধারণ চিনির চাইতে মিষ্টি ভাব খানিক কম হলেও খাবারের স্বাদে তেমন বদল আসে না। তবে এতে খাবারের রঙ সামান্য গাঢ় হতে পারে। যে রান্নায় এক টেবিলচামচ সাধারণ চিনি ব্যবহার করেন, তাতে সমপরিমাণ মিষ্টতা পেতে এক টেবিলচামচ ব্রাউন সুগারই দিতে হবে।

গুড়
চিনির চেয়ে গুড় বেশি উপকারী। চিনির চেয়ে কম প্রসেসড, আখের রস জ্বাল দিয়ে তৈরি করা গুড়। যা রান্নায় বা আমের চাটনিতে দিয়ে ব্যবহার করতে পারেন। গুড়ের মিষ্টি খাওয়াও অনেক বেশি স্বাস্থ্যকর বলে মনে করেন পুষ্টিবিদরাও। গুড়ের সন্দেশ বা মিষ্টি ভালো বিকল্প হতে পারে আপনার জন্য। যদি ডায়াবেটিসের রোগী না হন তাহলে চিনির বদলে গুড় খেতেই পারেন। 

মধু
মধুতে থাকে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম আর পটাশিয়ামের মতো মিনারেল। সব উপাদানগুলিরই গুণ অনেক৷ পুষ্টিগুণের দিক থেকেও এটি অত্যন্ত উল্লেখযোগ্য৷ তাই চিনির বিকল্প হিসেবে আপনার পানীয় ও রান্নাতে মধু ব্যবহার করতেই পারেন। তবে সেটা বাজার চলতি না হয়ে, খাঁটি মধু হলে উপকার বেশি পাবেন। 

Advertisement

স্টিভিয়া
এখন ঘরে ঘরে সুগারের রোগী যেমন রয়েছেন, তেমনি স্বাস্থ্য সচেতনতাও বেড়েছে। এখন অনেকেই চিনি-গুড় বাদ দিয়ে স্টিভিয়ার দিকে ঝুঁকেছেন। চিনির মতো অতটা মিষ্টি না হলেও, আপনার রোজের পানীয়, চা-কফি, হালুয়া, রোজের রান্নাতেও ব্যবহার করতে পারেন। এটা বেশ স্বাস্থ্যকর বিকল্প হলেও হতে পারে। এতে ক্যালোরি প্রায় শূন্য। রক্তের সঙ্গে মিশে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় না। উদ্ভিদজাত এই বিকল্পটি স্বাদে হালকা তিতকুটে হলেও রান্নায় ব্যবহার করলে তা বোঝা যায় না।

এরিথ্রিনল
এটি কৃত্রিম সুইটেনার হলেও, ফল এবং সবজির প্রাকৃতিক মিষ্টত্ব থেকে তৈরি। চিনি, গুড়, মধুর তুলনায়, অপেক্ষাকৃত কম ক্ষতিকর এটি। এই উপাদান ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়, ফলে চট করে তা থেকে গ্যাস এবং অম্বল হয় না। 

কোকোনাট সুগার
স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই বিশেষ ধরনের চিনি। নারকেল গাছের রস থেকে তৈরি হয় এই চিনি। তবে স্বাদের ক্ষেত্রে নারকেলের ভাব একেবারেই পাওয়া যায় না। বরং হালকা ক্যারামেল, টফি বা গুড়ের মতো খেতে লাগে কোকোনাট সুগার। স্বাদ বুঝে ব্যবহার করা যায় যে কোনও ভারতীর রান্নায়। এর ক্যারামেল-ঘেঁষা স্বাদের জন্য কেক, কুকি, পায়েস প্রভৃতির ক্ষেত্রে একেবারে উপযুক্ত।

ডেট সুগার
চিনির এই বিকল্পটি যে শুকনো খেজুরের গুঁড়ো থেকে তৈরি হয়, তা বলার অপেক্ষা রাখে না। স্বাস্থ্য সচেতন মানুষেরা এমনিতেই কোনও রকমের মিষ্টি খাবার বা স্মুদি-ওটস ইত্যাদিতে খেজুর ব্যবহার করে থাকেন। ডেট সুগারের ব্যবহারও একই। হালকা খেজুর, হালকা গুড় বা ক্যারামেলের মতো স্বাদ এই চিনির। মিষ্টিজাতীয় রান্নার পক্ষে ভীষণ উপযোগী।

মঙ্ক ফ্রুট সুগার
চিনির স্বাস্থ্যকর বিকল্পের সন্ধান খুঁজতে মানুষ এখন অনেক বেশি আগ্রহী। ডায়াবিটিস, ওজন নিয়ন্ত্রণ এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির কথা ভেবে অনেকেই চিনির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই বাজারে পরিবর্ত হিসাবে মঙ্ক ফ্রুটের চাহিদা বেড়েছে। মঙ্ক ফ্রুট সুইটনারের গ্লাইসেমিক সূচক গুড়, মধুর তুলনায় অনেকটাই কম। ফলে ডায়াবেটিকরাও এটি নিরাপদে খেতে পারেন। 
 

POST A COMMENT
Advertisement