Summer Energy Drinks: এনার্জি ড্রিঙ্কস খেয়ে শরীরের এই ক্ষতিগুলি হচ্ছে, গরমে তাহলে খাবেন কী?

Summer Energy Drinks: গরমে অনেকেই প্যাকেটজাত এনার্জি ড্রিঙ্কস পান করেন। তবে অনেক বেশি পরিমাণে এনার্জি ড্রিংক খেলে রক্তচাপ বাড়তে পারে। হার্টের ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে, সাধারণত কিশোর এবং যুবকরা বেশি এনার্জি ড্রিংক গ্রহণ করেন।

Advertisement
এনার্জি ড্রিঙ্কস খেয়ে শরীরের এই ক্ষতিগুলি হচ্ছে, গরমে তাহলে খাবেন কী? প্রতীকী ছবি
হাইলাইটস
  • গরমে (Summer) অনেকেই প্যাকেটজাত এনার্জি ড্রিঙ্কস (Energy Drinks) পান করেন
  • তবে অনেক বেশি পরিমাণে এনার্জি ড্রিংক খেলে রক্তচাপ বাড়তে পারে
  • হার্টের ছন্দে ব্যাঘাত ঘটতে পারে

Summer Energy Drinks: গরমে (Summer) অনেকেই প্যাকেটজাত এনার্জি ড্রিঙ্কস (Energy Drinks) পান করেন। তবে অনেক বেশি পরিমাণে এনার্জি ড্রিংক খেলে রক্তচাপ বাড়তে পারে। হার্টের ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে, সাধারণত কিশোর এবং যুবকরা বেশি এনার্জি ড্রিংক গ্রহণ করেন। তাদের শরীরে এনার্জি ড্রিংকসের প্রভাব সম্পর্কে তাদের সচেতন করা এখন সময়ের দাবি।

এই এনার্জি ড্রিংকগুলিতে উচ্চ মাত্রার ক্যাফিন, টরিন এবং অন্যান্য উদ্দীপক রয়েছে এবং এগুলির অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই পানীয়গুলি রক্তচাপ বাড়ায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। এ ছাড়া প্রাণঘাতী অ্যারিথমিয়াও হতে পারে। তাই গরমে প্যাকেটজাতীয় এনার্জি ড্রিঙ্কস থেকে দূরে থাকুন। বরং, রোজ বাড়িতেই খান এই শরবত গুলি। এগুলি শরীরের ক্ষতি না করেই শক্তি বাড়াবে। 

তবে কী কী খাবেন?

  • বেশি ওয়ার্কআউট বা দৌড়াদৌড়ি বা অন্য কোনও কারণে শরীরে ক্লান্তি অনুভূত হলে ডাবের জল পান করলে সব ক্লান্তি দূর হয়ে যায়।
  • আমাদের হজম প্রক্রিয়ার উন্নতিতে জলজিরা খুবই সহায়ক। জলজিরার শরবত খান, এক্ষেত্রে খুব উপকারী।
  • জলশূন্যতা ও ক্লান্তি দূর করতে আখের রসও খুব কার্যকর। এমনকি ডায়াবেটিস থাকলেও আখের রস উপকারী।
  • ছাতুর শরবতে অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ শিথিল হয়। খেতে পারেন ছাতুর শরবতও।
  • এছাড়াও, লেবু জলও খুবই কার্যকরী হতে পারে। বাটারমিল্কও খেতে পারেন।

মোট কথা গরম কালে যত বেশি পরিমাণ জল খাবেন শরীর ততই তরতাজা আর চাঙ্গা থাকবে। শরীরের ক্লান্তিভাব দূর হবে। অনেক বেশি লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতে পারবেন।

এনার্জি ড্রিংক এড়িয়ে চলুন, কারণ, এটি হার্টের ক্ষতি করতে পারে এবং অ্যারিথমিয়াস বা অস্বাভাবিক হার্ট-রিদমের মতো অবস্থার কারণ হতে পারে। এই অবস্থায় হৃদস্পন্দন হয় খুব দ্রুত বা খুব ধীর হয়ে যায়।
 

POST A COMMENT
Advertisement