Summer Hair Care Tips: গরমে রুক্ষ-আগা ফাটা চুলের জেল্লা ও কোমলতা ফেরান সহজ টোটকায়

নিয়মিত পরিচর্যার অভাবে চুল হয়ে ওঠে রুক্ষ ও জেল্লাহীন। অথচ চুলের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। সুন্দর চুল সবসময় নজর কাড়ে। অবহেলা করলে সেটাই হয়ে ওঠে সমস্যার কারণ।

Advertisement
গরমে রুক্ষ-আগা ফাটা চুলের জেল্লা ও কোমলতা ফেরান সহজ টোটকায়গরমে চুলের পরিচর্যা।
হাইলাইটস
  • গরমে নানা সমস্যায় জেরবার চুল।
  • চুলের মসৃণতা ও কোমলতা ফেরান।
  • ১০ উপায়ে ফেরান চুলের জেল্লা।

সূর্যের তাপ, রাসায়নিক দেওয়া শ্যাম্পু, কন্ডিশনার, রাস্তার ধুলোবালি- সবমিলিয়ে গ্রীষ্মে দফারফা হয় চুলের। সেই সঙ্গে নিয়মিত পরিচর্যার অভাবে চুল হয়ে ওঠে রুক্ষ ও জেল্লাহীন। অথচ চুলের সঙ্গে জড়িত ব্যক্তিত্ব। সুন্দর চুল সবসময় নজর কাড়ে। অবহেলা করলে সেটাই হয়ে ওঠে সমস্যার কারণ। গরমে চুলের জট বাড়ে। চুলের আগা ফাটা, চুল ঝরার মতো সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত পরিচর্যা জরুরি। 

- বিশেষজ্ঞদের মতে, গরমে চুলের ডগা সবচেয়ে বেশি ফাটে। এক সপ্তাহ অন্তর চুলের ডগা কাটুন। ক্ষতিগ্রস্ত অংশ বাদ দিলে বাড়ে কেশ।

- রুক্ষ চুলের মোকাবিলায় প্রতিদিন শ্যাম্পু করুন। এবং কন্ডিশনার ব্যবহারও দরকার। এতে চুলে ঘামের সঙ্গে জমে থাকা ময়লা দূর হয়। কেশ কোমল ও ঝকঝকে থাকে। প্রোটিন বেসড কন্ডিশনার ব্যবহার করুন।     

- চুল ধোয়ার আগে নারকেল তেল দিয়ে মালিশ করতে পারেন। 

- চুলের জেল্লা ফেরাতে নিয়মিত সিরাম ব্যবহার করুন। বাজারে এখন ভাল সিরাম পাওয়া যায়।         

-  চুলের স্বাস্থ্যের খেয়াল রাখতে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

- বাইরে সূর্যতাপের বেরানোর সময় মাথায় স্কার্ফ দিন। সরাসরি সূর্যের আলো থেকে চুলকে রক্ষা করুন। 

- তেল দিয়ে ৩-৪ দিন অন্তর ১০ মিনিট চুলে ম্যাসাজ করুন। ম্যাসাজের পরে ভাল শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। 

- কখনও গরম জলে চুল ধোবেন না। ইষদুষ্ণ জল দিয়ে চুলের পরিচর্যা করুন। হেয়ার ড্রায়ার ছাড়া চুল শোকান। 

- রোজ সকালে উঠে জল পান করুন। আর গোটা দিনে নিয়মিত জল খান। জল খেলে শরীর হাইড্রেট থাকে। চুলও শুষ্ক হয় না।      

- অ্যামোনিয়া ছাড়া রং চুলে লাগান। রাসায়নিক রং চুলে লাগালে পাক ধরে। চুল রুক্ষ হয়।        

আরও পড়ুন- এই বদভ্যাসগুলি আছে নাকি! বয়সের আগেই বারোটা বাজছে ব্রেনের

Advertisement

POST A COMMENT
Advertisement