Sitting Posture Personality: কারও চরিত্র কেমন ? বসার ধরন দেখেই বোঝা যায় স্বভাব-ব্যক্তিত্ব

Sitting Posture Personality:  'সামুদ্রিক শাস্ত্র' মতে কোনও ব্যক্তির শরীর, অঙ্গভঙ্গি থেকেই তাঁর বিষয়ে বোঝা সম্ভব। তবে বিজ্ঞানও বলছে, মানুষের মনের ভাবনা, চিন্তার প্রভাব পড়ে তাঁর অভিব্যক্তিতে। উদাহরণস্বরূপ, কেউ কীভাবে বসছেন, তাই দেখেও তাঁর বিষয়ে বেশ কিছু ধারণা করা যায়। এই বিষয়ে সামুদ্রিক শাস্ত্রে কী বলা হয়েছে? জেনে নিন এক নজরে।

Advertisement
কারও চরিত্র কেমন ? বসার ধরন দেখেই বোঝা যায় স্বভাব-ব্যক্তিত্বsitting Posture
হাইলাইটস
  • কোনও ব্যক্তির শরীর, অঙ্গভঙ্গি থেকেই তাঁর বিষয়ে বোঝা সম্ভব।
  • বিজ্ঞানও বলছে, মানুষের মনের ভাবনা, চিন্তার প্রভাব পড়ে তাঁর অভিব্যক্তিতে।
  • কেউ কীভাবে বসছেন, তাই দেখেও তাঁর বিষয়ে বেশ কিছু ধারণা করা যায়।

Sitting Posture Personality: কোনও ব্যক্তির অভিব্যক্তি দেখেই তাঁর স্বভাব, চরিত্র সম্পর্কে ধারণা করা যায়। এমনিতে 'সামুদ্রিক শাস্ত্র' মতে কোনও ব্যক্তির শরীর, অঙ্গভঙ্গি থেকেই তাঁর বিষয়ে বোঝা সম্ভব। তবে বিজ্ঞানও বলছে, মানুষের মনের ভাবনা, চিন্তার প্রভাব পড়ে তাঁর অভিব্যক্তিতে। উদাহরণস্বরূপ, কেউ কীভাবে বসছেন, তাই দেখেও তাঁর বিষয়ে বেশ কিছু ধারণা করা যায়। এই বিষয়ে সামুদ্রিক শাস্ত্রে কী বলা হয়েছে? জেনে নিন এক নজরে,

১. পায়ের উপর পা তুলে বসা
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী পায়ের উপর পা তুলে বসা ব্যক্তিরা অত্যন্ত মিশুকে হন। তাঁরা সহজেই কারও সঙ্গে মিশে যেতে পারেন। সেই সঙ্গে নতুন জায়গা, পরিস্থিতির সঙ্গেও দ্রুত মানিয়ে নিতে পারেন। এই ধরনের ব্যক্তিরা সৃষ্টিশীলও হন।

২. হাঁটু জুড়ে বসা
অনেকের অভ্যাস থাকে দুই পায়ের হাঁটু একেবারে জড়ো করে বসা। এই ধরনের মানুষরা স্বাধারণত খুব পরিপাটি হন। সেই সঙ্গে এঁরা নিজের কথার মাধ্যমে অন্যদের আকৃষ্ট করতে পারেন। 

৩.  পায়ের মাঝে সমান দূরত্ব
সামুদ্রিক শাস্ত্র বলছে, এমন মানুষ সবসময়ে শান্ত, ধীর-স্থির থাকতে পছন্দ করেন। শান্ত স্বভাবের হন। তাছাড়া এঁরা সময়ানুবর্তিতা পছন্দ করেন। কোনও কাজের জন্য অপেক্ষা করা, অন্য কারও উপর নির্ভর করতে এঁদের অত্যন্ত অনীহা।

৪. পা বাঁকিয়ে বসা
এমন ব্যক্তিরা স্বাধারণত জেদি হন। কোনও একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে তাতে অনড় থাকেন। 

৫. পায়ের আঙুল কাছাকাছি রাখা

অনেকে হাঁটু খোলা রেখেও দুই পায়ের পাতা কাছাকাছি রেখে বসেন। এমন ব্যক্তিরা সাধারণত একটু চাপা স্বভাবের হন। সেই সঙ্গে সবকিছু নিয়ম মেনে, গুছিয়ে নিয়ে চলতে পছন্দ করেন। এঁদের বুদ্ধিও তীক্ষ্ণ হয়। 

এছাড়াও পায়ের বিষয়ে আরও কিছু লক্ষ্য করে কারও ব্যক্তিত্ব বোঝা সম্ভব।

ধরুন কোনও ব্যক্তি সবসময়ে রুচিসম্মত, দামি ব্র্যান্ডেড জুতো পরেন। তাহলে বুঝবেন, তিনি বেশ শৌখিন। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলেন। নিজের 'ইমেজ' সম্পর্কে এঁরা অত্যন্ত সচেতন।

Advertisement

আবার কোনও ব্যক্তির জিন্স বা ট্রাউজার যদি পায়ের তলায় জড়োসড়ো হয়ে থাকে, তাহলে বুঝবেন, তিনি নিজের ইমেজ সম্পর্কে খুব একটা সতর্ক নন। তাই পরিপাটি থাকতে হলে অবশ্যই ট্রাউজারের পায়ের দৈর্ঘ্য সঠিকভাবে কাটানো প্রয়োজন। 

POST A COMMENT
Advertisement