প্রতীকী ছবিভিটামিন সি শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে একটি। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের অনেক অংশের সুরক্ষার জন্য অপরিহার্য। এছাড়াও ভিটামিন সি (Vitamin C) ত্বকের স্বাস্থ্যের জন্যও প্রয়োজনীয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভিটামিন সি-এর বড় ভূমিকা রয়েছে। তবে ভিটামিন সি শরীরে নিজে থেকে তৈরি হয় না, তাই এটি আলাদাভাবে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। এক্ষেত্রে এমন কিছু কিছু লক্ষণ রয়েছে যা দেখে শরীরে ভিটামিন সি-এর অভাব রয়েছে কিনা বোঝা যাবে।
চোট সারবে ধীরে
ভিটামিন সি-এর অভাবে চোট নিরাময়ের গতি কমতে পারে। কারণ ভিটামিন সি-এর ঘাটতি হলে শরীরে ধীরে ধীরে কোলাজেন তৈরি হতে শুরু করে, যার কারণে আঘাত দ্রুত সারে না। এই ভিটামিনের অভাবে সংক্রমণও ছড়াতে থাকে। তাই এটিকে ভিটামিন সি অভাবের লক্ষণ হিসেবে ধরা যেতে পারে।
শুষ্ক ত্বক
ভিটামিন সি ত্বকের জন্য খুবই ভাল। এর অভাব ত্বককে শুষ্ক করে তুলতে পারে। ভিটামিন সি-এর অভাব ত্বকের বিশেষ ক্ষতি হতে থাকে। মুখে বলিরেখাও দেখা দিতে পারে।
দাঁতের ক্ষতি
ভিটামিন সি-এর অভাবে শুধু আপনার ত্বক নয় আপনার দাঁতও ক্ষতিগ্রস্ত হয়। কোলাজেনের অভাবে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। এছাড়া মাড়ির ফোলাভাব ও দাঁত ভেঙে যাওয়ার সমস্যাও দেখা দেয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
ভিটামিন সি একটি অপরিহার্য অ্যান্টিঅক্সিডেন্ট। এর ঘাটতি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে দ্রুত অসুস্থ হওয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
ওজন বেড়ে যাওয়া
ভিটামিন সি-এর অভাবে শরীরের ওজনও বেড়ে যেতে পারে। বিশেষত চর্বি জমতে পারে পেটের পাশে। তাই হঠাৎ যদি আপনার ওজন বেড়ে যায়, তাহলে তার নেপথ্যে থাকতে পারে ভিটামিন সি-এর ঘাটতি।
নখের উপর চিহ্ন
ভিটামিন সি-এর অভাবে নখ রুক্ষ হয়ে যেতে পারে। এছাড়াও, নখে লাল এবং সাদা দাগও ফুটে উঠতে পারে। তাই নখে এমন উপসর্গ দেখলেও সতর্ক হোন।
আরও পড়ুন - IRCTC-তে কনফার্ম তত্কাল টিকিট বুকিংয়ের সহজ পদ্ধতি রইল